Saturday, March 14, 2026

শিক্ষক দিবসে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

শিক্ষক মানে সমাজের মেরুদণ্ড, যাঁরা আমাদের পথপ্রদর্শক হয়ে জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। আজ শিক্ষক দিবস (Teacher’s Day) উপলক্ষ্যে স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে সেই বার্তায় দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বাধীন ভারতের প্রথম সহ-রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। অন্যান্য বছরের মতো এবারেও শিক্ষার্থীরা তাঁদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছেন। বিভিন্ন স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। এদিন রাধাকৃষ্ণননের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM)।

 

নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “শিক্ষক দিবস উপলক্ষ্যে, মহান পণ্ডিত এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ এস রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে আমি বিনয়ের সঙ্গে তাঁর মহান উত্তরাধিকারকে স্মরণ করি এবং একই সঙ্গে আমাদের সমগ্র শিক্ষক সম্প্রদায়ের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাই। আমাদের শিক্ষকরা আমাদের পথপ্রদর্শক, আমাদের অনুপ্রেরণা ও শক্তির স্তম্ভ। তাঁরা আমাদের সমাজের মেরুদণ্ড। আমাদের গঠনমূলক বছরগুলিতে, এমনকি পরবর্তীতেও আমাদের গাইড করার জন্য আমরা তাদের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকব। আমাদের বাবা-মা ছাড়াও, তাঁরাই একমাত্র ব্যক্তি যাদের সামনে আমরা শ্রদ্ধায় মাথা নত করি।” একইসঙ্গে এই বিশেষ দিনে সমস্ত শিক্ষক, ছাত্র এবং অশিক্ষক কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...