Tuesday, March 3, 2026

সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার ছবি ব্যবহার করে বিতর্কিত পোস্ট! সিবিআইকে বিশেষ নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

আইনে নির্দিষ্ট করে বলা আছে ধর্ষিতার নাম, পরিচয়, ছবি প্রকাশ্যে আনা যাবে না। শুধু ধর্ষিতা নয়, তাঁর পরিবারের কোনও সদস্যের নাম, পরিচয়, ছবি প্রকাশ্যে আনা অপরাধ। কিন্তু আইন-আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে শুরু থেকেই আর জি করের নির্যাতিতা চিকিৎসকের ছবি থেকে থেকে শুরু করে নাম, পরিচয়, সমস্ত কিছুই একেবারে প্রকাশ্যে আনছেন অনেকে। আদালতের কড়া নির্দেশের পরও খামতি নেই অতিউৎসাহীদের। বার বার বলার পরেও আর জি করের (RG Kar Hospital) নির্যাতিতার ছবি ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

এবার আর জি কর (RG Kar Hospital) কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে বিতর্কিত পোস্ট করার অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, ‘ভুয়ো’ অ্যাকাউন্ট ব্যবহার করে ওই সব পোস্ট করা হয়েছে। এ বার বিষয়টি সিবিআইকে খতিয়ে দেখতে বলল কলকাতা হাইকোর্ট।

আজ, বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আপাতত ওই বিষয়টি সিবিআই খতিয়ে দেখে রিপোর্ট দেবে। আগামী ১৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ওই পোস্ট নিয়ে প্রধান বিচারপতির মন্তব্য, “এই ধরনের মন্তব্য সমাজের কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত নয়।”

আরও পড়ুন: তৃণমূলের পতাকা পোড়ানো-ঋতুপর্ণাকে কুকথা: আবেগের আড়ালে কারা? প্রশ্ন তুলে প্রতিবাদ কুণালের

 

 

spot_img

Related articles

উদ্বেগ-আতঙ্ককে সঙ্গী করে ঘরে ফিরলেন, নিজের অভিজ্ঞতার কথা লিখলেন সিন্ধু

উদ্বেগ আতঙ্ক কাটিয়ে দুবাই থেকে দেশে ফিরলেন পিভি সিন্ধু (PV Sindhu )। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জন্য  দুবাইতে আটকে...

দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)।  চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct)...

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায়...

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...