Sunday, May 10, 2026

“মেয়েদের বাঁচাতে না পারলে কন্যাশ্রী-বেঁটি বাঁচাও প্রকল্পের মানেই নেই!” বিস্ফোরক দেব

Date:

Share post:

সম্প্রতি আর্টিস্ট ফোরামের জমায়েতে হাজির হয়ে আর জি কর (R G Kar Hospital) প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেতা তথা সাংসদ দেব (Dev)। বিচার চেয়ে দেব তখন বলেছিলেন, “একটা ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। কিন্তু আমরা কিছুই করতে পারছি না। সব দলকে এক হয়ে ধর্ষকদের বিরুদ্ধে মৃত্যুদন্ডের দাবি জানানো উচিত।” দেবের প্রতিবাদ সেখানেই থেমে থাকেনি। এবার নিজের সংসদীয় এলাকা ঘাটালে হাজির হয়ে আর জি কাণ্ডের নিন্দা করে দেব জানান, মেয়েদের বাঁচাতে না পারলে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পের কোনও মানেই হয় না।

ঘাটালে আর জি কর কাণ্ডের প্রতিবাদে একটি জমায়েত বক্তব্য রাখতে গিয়ে দেব (Dev) বলেন, “এই কন্যাশ্রী, রূপশ্রী, বেটি বাঁচাও প্রকল্পের কোনও মানে নেই যদি না আমরা আমাদের দেশের মেয়েদের বাঁচাতে পারি। সব দলকে নিয়ে একটা বৈঠক ডেকে আলোচনা করা উচিত কেন্দ্রের। এটা কীভাবে আটকানো যায়, কী করা উচিত,অপরাধীদের কী শাস্তি দেওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করা দরকার।”

তিনি আরও বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। তীব্র প্রতিবাদ জানানো উচিত এই নিন্দনীয় ঘটনার। এরপর আর কোনও মেয়ের নাম যাতে তিলোত্তমা না রাখতে হয় সেটার ব্যবস্থা করা উচিত। সোশ্যাল মিডিয়ায় দেখেছি অসমের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীকে কিছু বলেছেন। আবার আমাদের মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিছু বলছেন। রাজনৈতিক দলগুলো একে অন্যকে দোষারোপ করছে। এটা বাংলা বা কোনও রাজ্যের সমস্যা নয়। এটা গোটা দেশের ইস্যু।”

আরও পড়ুন:অসুস্থ পুলিশকে ফেরালো বেসরকারি হাসপাতাল, ‘অমানবিক’ চিকিৎসকদের পাশে স্যোশাল মিডিয়া!

 

Related articles

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...