Saturday, May 16, 2026

স্কুল চলাকালীন আন্দোলন করবেন না: ব্রাত্য বসু

Date:

Share post:

আরজি কর-কাণ্ডে স্কুল ছাত্রছাত্রীরাও আন্দোলনে পথে নেমেছেন।এই বিষয়ে এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার ব্রাত্য বসু বলেন, স্কুলের তরফ থেকে আন্দোলন করতেই পারেন, কোনও অসুবিধে নেই। কিন্তু স্কুল চলাকালীন করবেন না।

আসলে এই ইস্যুতে হাওড়া জেলার তিনটি স্কুলকে শোকজ করেছে শিক্ষা দফতর। জেলা স্কুল পরিদর্শকের পাঠানো ওই নোটিশে অভিযোগ করা হয়েছে, স্কুল চলাকালীন পড়ুয়াদের নিয়ে মিছিল করা হয়েছে।এটা শিশুদের অধিকার লঙ্ঘনের সমান। নোটিশ পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষের দাবি, মিছিলটি স্কুল ছুটির পরে করা হয়েছিল এবং কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী এতে অংশ নেননি।

এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলা স্কুল পরিদর্শক থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়, স্কুলের বাইরে কোনও কর্মসূচিতে অংশ নিতে পারবে না পড়ুয়ারা।একমাত্র স্কুলশিক্ষা দফতরের আয়োজিত কোনও অনুষ্ঠানেই তারা যোগ দিতে পারবে।শিক্ষামন্ত্রী এদিন সাফ জানিয়ে দেন, আন্দোলন করলে কোনও অসুবিধে নেই। কিন্তু স্কুল চলাকালীন করা যাবে না।

এরই পাশাপাশি, উপাচার্য নিয়োগের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, এখন পুরোটাই নির্ভর করছে বিচারকের ওপর। রাজ্যপালের নিয়োগ করা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা বসে আছেন, তাদেরকে বলব আপনারা ক্যাম্পাসে ক্যাম্পাসে সিসিটিভি লাগানোর ব্যবস্তা করুন।











Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...