Tuesday, June 23, 2026

‘অপরাজিতা’ বিল পাশের পরে সোমে প্রথম প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে পিছিয়ে সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। আর সেদিনই নবান্ন (Nabanna) সভাগৃহে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। রাজ্য স্তরে প্রশাসনিক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ‘অপরাজিতা’ বিল পাশের পরে এটাই প্রথম প্রশাসনিক বৈঠক। মন্ত্রিসভার সমস্ত সদস্য, সব দফতরের সচিব–সহ বিশেষ সচিব পর্যায়ের সকলকে উপস্থিত থাকতে বলা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajiv Kumar), ADG আইন–শৃঙ্খলা মনোজ ভার্মা, কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সব জেলাশাসক ও পুলিশ সুপারকে ভার্চুয়াল উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষমতায় আসার পর থেকেই বছরে দু’‌বার করে প্রশাসনিক স্তরে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এই বৈঠকের আগে মুখ্যমন্ত্রী জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করে আসেন। সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে কাজের খতিয়ান নেন তিনি।আর জি করের ঘটনার পরেই বিধানসভায় পাশ হয়েছে ‘অপরাজিতা’ বিল। রাষ্ট্রপতির কাছে সেটি পাঠানো হয়েছে। তিনি সই করলে আইনে পরিণত হবে বিলটি। ভারতীয় ন্যয় সংহিতার সঙ্গে ‘অপরাজিতা’ কোথাও সংঘাত ঘটছে কি না, কীভাবে সেটি প্রয়োগ করা যায়- সেই বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।










Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...