Monday, March 16, 2026

রবিতে ফের ‘রাত দখল’, শিলিগুড়িতে ‘ভোর দখলে’র ডাক: নাগরিক সমাজের আন্দোলনে সমর্থন তৃণমূলের

Date:

Share post:

আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফের ‘রাত দখল’-এর ডাক। গত ১৪ অগাস্ট রাতে রিমঝিম সিংহ (Rimjhim Ghosh)-এর ডাকেই রাস্তায় নেমেছিলেন মেয়েরা, পা মিলিয়েছিলেন পুরুষেরাও। এবার সেই রিমঝিমের ডাকেই আবারে রাত দখল কর্মসূচি। ৯ তারিখ ওই নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার একমাস পূর্ণ হচ্ছে। সেই কারণে ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’- নামে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি শিলিগুড়িতে ’ভোর দখল’-এর ডাক দিলেন টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ (Mantu Ghosh)। নাগরিক সমাজের আন্দোলনের সমর্থন আছে। তবে এই নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের বিরোধী বলে দলে অবস্থান স্পষ্ট করেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।আরজি কর- কাণ্ডের প্রতিবাদ ও বিচার চেয়ে ১৪ আগস্ট রাত দখলের কর্মসূচিতে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে সেলেবরা। এবার, তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের একমাসে পূর্ণ হওয়ার দিন ফের রাত দখল হবে। শুক্রবার বিকালে সেই আহ্বায়ক রিমঝিম সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির উল্লেখ করে নতুন কর্মসূচির ডাক দেন। এই কর্মসূচির নাম ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’। তাঁর কথায়, যেভাবে গুপী-বাঘা রাজার ঘুম ভাঙিয়েছিলেন, সে ভাবেই শাসকদের ঘুম ভাঙাতে চান। এই কর্মসূচিতে বাংলা ব্যান্ড, সঙ্গীতশিল্পী, সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বদের আহ্বান জানিয়েছএন রিমঝিম।এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, “নাগরিক সমাজ যখন কোনও আন্দোলন করে তখন আমরা কখনও নেতিবাচক ভূমিকা পালন করি না। নাগরিক সমাজের উদ্বেগ, প্রশ্ন, ন্যায় বিচারের দাবি ও আন্দোলনের পাশে তৃণমূল সর্বদা আছে।“ তবে কোনও রাজনৈতিক শক্তি অরাজনৈতিক মুখোশ নিয়ে কোনও কর্মসূচি করলে সেখান থেকে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেন তিনি। পাশাপাশি, তিনি মনে করিয়ে দেন তদন্তভার এখন সিবিআইয়ের হাতে যা সিজিও কমপ্লেক্স ও বিচার হচ্ছে সুপ্রিম কোর্টে।










spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...