Saturday, May 16, 2026

নিম্নচাপের জেরে আগামী সোমবার থেকে রাজ্যে বাড়বে বৃষ্টি !

Date:

Share post:

পুজোর আগে দুর্যোগের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। সাগরে ফুঁসছে নিম্নচাপ। সোমবার থেকে দক্ষিণে জেলায় বাড়বে বৃষ্টি, উত্তরেও দুর্যোগের সম্ভাবনা। সপ্তাহান্তে ঝলমলে আকাশে ভ্যাপসা গরম বাড়বে। শনি রবিতে বৃষ্টি নেই। তবে সোম এবং মঙ্গল এই দুদিনেই নিম্ন চাপের অতি সক্রিয়তায় উপকূলবর্তী এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস (Weather Forecast) দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

লা নিনার জন্য পুজোর সময় বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও এত আগে থেকে দুর্গাপুজোর দিনে আবহাওয়া কেমন থাকবে সেই সম্পর্কিত সঠিক পূর্বাভাস দেওয়া সম্ভব নয় বলেই মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। শনিবার সকাল থেকেই চড়া রোদের সঙ্গে আপেক্ষিক আর্দ্রতায় অস্বস্তি বাড়ছে দক্ষিণবঙ্গে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রিতে। সোম এবং মঙ্গলবার বৃষ্টিপাত বাড়তে পারে।সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়াতে। মঙ্গলে দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। আগামী দু’দিন অর্থাৎ রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে উর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। সপ্তাহের শুরুতে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা।


Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...