Saturday, March 14, 2026

একা ফিরল ‘স্টারলাইনার’, মহাকাশেই থেকে গেলেন সুনীতা- উইলমোর

Date:

Share post:

আট দিনের সফরে গিয়ে আট মাসের জন্য মহাকাশে বন্দি সুনীতা উইলিয়ামস – বুচ উইলমোর (Sunita Williams – Butch Wilmore)। দুজনকে মহাশূন্যে ফেলেই পৃথিবীতে ফিরে এল বোয়িং স্টারলাইনার (Boeing Starliner returns)। গত ৫ জুন এই ক্যাপসুলে চড়েই রওনা দিয়েছিলেন দুই মহাকাশচারী । শনিবার সকাল ৯.৩১ মিনিটে নিউ ম্যাক্সিকোর হোয়াইট স্যান্ডস স্পেস হারবারে (White Sands Space Harbor) ফিরল ক্যাপসুলটি। সুনীতাদের ফিরতে আরও ছ মাস বাকি।

আন্তর্জাতিক স্পেস স্টেশনে (International Space station) যাওয়ার পথেই সমস্যায় পড়েছিলেন নাসার বিজ্ঞানীরা।কথা ছিল ৮ দিনের মধ্যে কাজ সেরে ফের পৃথিবীতে ফিরবেন তাঁরা। কিন্তু মহাকাশযানের থ্রাস্টার যন্ত্র কাজ না করায় সব পরিকল্পনা ব্যর্থ হয়। আগামী বছরের দ্বিতীয় মাসে স্পেস এক্স সংস্থার তৈরি মহাকাশযান সুনীতা ও বুচকে ফিরিয়ে আনতে রওনা দেবে। তাই ফাঁকা ফিরিয়ে নিয়ে আসা হল স্টারলাইনারকে। এদিন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) তরফে মহাকাশযান অবতরণের ভিডিও লাইভ সম্প্রচার করা হয়।সকাল ৮.৫৮ মিনিট নাগাদ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। তারপর মাটি ছুঁতে তার সময় লাগে আরও ৪৪ মিনিট। বাহন নির্বিঘ্নে ফিরল, কিন্তু মহাকাশে ‘বন্দি’ হয়ে থেকে গেলেন সুনীতারা।


spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...