Sunday, May 17, 2026

দেশে প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত! হাসপাতালে বিদেশ ফেরৎ যবুক

Date:

Share post:

মাঙ্কিপক্সের আশঙ্কায় এক যুবককে আইসোলেশনে পাঠালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানানো হয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। খোঁজ চলছে অন্যান্য ব্যক্তিদের যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন। সেই সঙ্গে এখনই এই অসুখ নিয়ে আতঙ্কের কারণ নেই বলেও জানানো হয়েছে।

এবছর বিশ্বের বেশ কিছু দেশের মারণ মাঙ্কিপক্স থাবা বসিয়েছে। বাদ যায়নি প্রতিবেশী পাকিস্তানও। তবে যে সব দেশে এই অসুখ বেশি আকারে ছড়িয়েছে সেখানে চিকিৎসাজনিত জরুরি অবস্থা ঘোষণা করেছে হু। ২০২২ সালে মাঙ্কিপক্স বিশ্বের বেশ কিছু দেশে আতঙ্ক ছড়ানোর সময়ও এভাবেই সতর্কতা জারি করেছিল হু।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, মাঙ্কিপক্স আক্রান্ত দেশ থেকে ফেরা এক যুবকের শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা গিয়েছে। তাঁকে সম্ভাব্য মাঙ্কিপক্স আক্রান্ত অনুমান করে সংশ্লিষ্ট রোগের চিকিৎসার উপযোগী হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আগের ঝুঁকির দিকগুলিকে বিচার করেই এক্ষেত্রেও সঙ্গতিপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং অহেতুক উদ্বেগের প্রয়োজন নেই বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...