Sunday, March 15, 2026

We demand justice: ধর্মতলায় সরব নির্যাতিতার পরিবার

Date:

Share post:

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসকে ধর্ষণ-খুনের পরে কেটেছে ৩০ দিন। সোমবার, সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি। স্যাটাস রিপোর্ট জমা দেবে তদন্তকারী সংস্থা CBI। তার আগে রবিবার দিনভর বিভিন্ন মিছিল থেকে বিচার চাওয়া হল। আর নির্যাতিতার পরিবাদের তরফ থেকে উঠল বিচারের দাবি। We want justice নয়, আওয়াজ উঠল We demand justice।রবিবার, তরুণীর ধর্ষণ-খুনের বিচার চেয়ে এনআরএস হাসপাতাল থেকে ধর্মতলার মিছিল করেন চিকিৎসকেরা। সেই মিছিলে যোগ দেন নির্যাতিতার বাবা-মা-সহ পরিবারের সদস্যেরা। দ্রুত বিচারের দাবি ওঠে মিছিল থেকে। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানের বদলে নির্যাতিতার কাকিমা বললেন, ‘উই ডিমান্ড জাস্টিস’। তাঁদের সঙ্গে গলা মিলিয়ে চিকিৎসকেরা বলেন, ”একটাই দাবি আমাদের। বিচার চাই। এ বার সুপ্রিম কোর্টের (Supreme Court) পরীক্ষা। আমাদের আশাপূরণ করতে পারে শীর্ষ আদালতই।”
এদিন ধর্মতলায় দাঁড়িয়ে নির্যাতিতার বাবার কথায়, সহজে বিচার পাবেন না, সেটা তিনি জানেন। কিন্তু সবাই পাশে থাকলে মেয়ের মৃত্যুর বিচার ছিনিয়ে আনবেন। তিনি বলেন, “মেয়ের সঙ্গে যে জঘন্য অপরাধ হয়েছে, তার যে সম্মিলিত প্রতিবাদ হচ্ছে, তাতে আমি সাহস পেয়েছি। সবাইকে বলতে চাই, আমার সঙ্গে থাকুন। যা পরিস্থিতি দেখছি, বিচার সহজে পাব না। বিচার আমাদের ছিনিয়ে নিয়ে আসতে হবে। আশা করি, সবাই আমাকে সহযোগিতা করবেন। আপনারাই আমার সাহস।”

মৃতার মায়ের কথায়, “ছোট থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। বলত, আমি ডাক্তার হব মা। বড় হয়ে ডাক্তার হয়ে দায়িত্ব পালন করতে গিয়ে আরজি করে বলিদান করল আমার মেয়ে। নৃশংস, অত্যাচারিত হয়ে হয়তো মেয়েটা ‘মা-মা’ বলেছে। প্রতি দিন কানে মেয়ের ‘মা’ ডাক শুনি।” নির্যাতিতার মায়ের আর্জি, “শুধু একটাই আবেদন, যত দিন আমার মেয়ে বিচার না পায়, আপনারা আন্দোলন জারি রাখুন।”

চিকিৎসকদের মিছিল থেকে চিকিৎসকের কাকিমা বলেন, “ছোট থেকে যে মেয়েটাকে বড় হতে দেখেছি, বাপি-মায়ের সঙ্গে যে কাকিমা ডাক শুনেছি মেয়েটার গলায়, আমাকে কাকিমা বলার মতো আর কেউ নেই।” তাঁর কথায়, “শুধু বলতে চাই, ‘উই ওয়ান্ট জাস্টিস’ না। ‘উই ডিমান্ড জাস্টিস’। আপনারাও সবাই বলুন, আমদের দাবি ‘জাস্টিস’। যত দিন না এই ঘটনার সুবিচার আসে, তত দিন আপনারা কেউ রাস্তা ছাড়বেন না।”

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...