Saturday, March 14, 2026

আর জি কর মামলা: সোমে সুপ্রিম শুনানিতে চার প্রশ্নের উত্তরের অপেক্ষা

Date:

Share post:

কোন পথে তদন্তে সিবিআই (CBI)। আর জি করের নির্যাতিতাকে বিচার দিতে কতটা এগোলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সোমবারই সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির এজসালে সামনে আসবে সেই তথ্য। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে চারটি বিষয় স্পষ্ট করার দাবি জানানো হয়েছে এই মামলায়। সোমবার অপেক্ষা সেই সব উত্তরের।

গত বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চে আর জি কর মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সিজেআই ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachud) অসুস্থ থাকায় শুনানি পিছিয়ে যায়। সোমবারই মামলা শুনবেন বিচারপতি পারদিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্র সহ প্রধান বিচারপতির বেঞ্চ।

সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলার (sou moto case) প্রথম শুনানিতে রাজ্য ও সিবিআই উভয়েই স্ট্যাটাস রিপোর্ট পেশ করে। ঘটনার টাইমলাইন তুলে দেওয়া হয় সর্বোচ্চ আদালতে। সিবিআইয়ের পক্ষ থেকে সেদিনও কোনও অগ্রগতি দেখা যায়নি।

বৃহস্পতিবার শুনানির আগে প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ প্রশ্ন করেন, অভিযুক্ত সঞ্জয় রায় একাই অপরাধী, না এই ঘটনায় কোনও চক্রের যোগ রয়েছে। প্রমাণ লোপাটের (evidence tampering) যে অভিযোগ তোলা হয়েছে তার কোনও প্রমাণ সিবিআইয়ের কাছে রয়েছে কিনা। যদি থাকে তবে অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিয়েছে সিবিআই, প্রশ্ন করেন কুণাল। সোমবার এই মামলার এই জটগুলি কতটা খুলতে পারছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারই অপেক্ষা।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...