Wednesday, May 6, 2026

ভারতীয় টেস্ট দলে ঋষভের প্রত্যাবর্তন, প্রশংসায় মাতলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

গতকালই বাংলাদেশের বিরিদ্ধে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দলে ফিরেছেন ঋষভ পন্থ। ৬৩৪ দিন পরে ভারতের টেস্ট দলে ফিরলেন তিনি। গাড়ি দুর্ঘটনার পর ফের টেস্ট দলে ফিরলেন তিনি। আর পন্থ দলে জায়গা পেতেই ভারতীয় উইকেটরক্ষক নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রশংসায় মাতলেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে সাক্ষাৎকারে মহারাজ বলেন, “ আমার মতে পন্থ ভারতের অন্যতম সেরা টেস্ট ব্যাটার। ও যে দলে ফিরেছে তাতে আমি অবাক হইনি। ও ভারতের হয়ে অনেক টেস্ট খেলবে। যদি আগের মতোই খেলে তাহলে ভারতের সর্বকালের অন্যতম সেরা টেস্ট ব্যাটার হবে পন্থ। কিন্তু আমার মনে হয়, ছোট ফরম্যাটে ওকে আরও উন্নতি করতে হবে। ওর যা প্রতিভা তাতে এই ক্ষমতা পন্থের আছে। ধারাবাহিকতা বজায় রাখলে টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরাদের মধ্যে একজন হয়ে উঠবে পন্থ।”

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দলে সুযোগ পেয়েছেন আকাশ দীপও। তাঁকে নিয়েও প্রশংসায় মাতেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “ আমি ওকে বাংলার হয়ে খেলতে দেখেছি। জোরে দৌড়। বলের গতি ভাল। টানা অনেক ওভার বল করতে পারে। সিরাজ বা শামির মতোই গতি ওর। আকাশ দীপের দিকে নজর রাখা উচিত সকলের।”

আরও পড়ুন- দু’বছর আগে নাকি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট, জানালেন নিজেই


Related articles

নন্দীগ্রামের সিট ছাড়ছেন শুভেন্দু! ভোটারদের কীসের ইঙ্গিত ভূমিপুত্রের

একটানা পর পর তিনবার জয়, দু-বার হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীকে, নন্দীগ্রামের (Nandigram) মানুষের বিপুল সমর্থন ও...

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...