Saturday, June 27, 2026

সিরিয়ার কাছে লজ্জার হার, ইন্টারকন্টিনেন্টাল কাপ হাতছাড়া ভারতের

Date:

Share post:

ইন্টারকন্টিনেন্টাল কাপ হাতছাড়া ভারতের। আর এর কারণে ভারতের কোচ হিসেবে প্রথম টুর্নামেন্টে ব্যর্থই হলেন মানোলো মার্কুয়েজ। গতবার ত্রিদেশীয় আন্তঃমহাদেশীয় কাপ চ্যাম্পিয়ন ইগর স্টিম্যাচের ভারত এবার কোচ বদলে ব্যর্থ। হায়দরাবাদে মানোলোর ভারতকে ৩-০ গোলে হারিয়ে কাপ নিয়ে যাচ্ছে সিরিয়া। গত জানুয়ারিতে সিরিয়ানদের কাছে হেরেই এএফসি এশিয়ান কাপে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয়দের। এদিন সিরিয়ার বিরুদ্ধে আন্তঃমহাদেশীয় কাপে কার্যত ফাইনাল ম্যাচ খেলতে নেমে বিশ্রী হার ভারতের। প্রথমার্ধে একেবারেই খেলতে পারেনি মানোলোর দল।

সুনীল ছেত্রীর অবসরের পর ভারতের প্রথম টুর্নামেন্ট ছিল এটি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কাতারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের পর থেকে ভারতীয় দল বিপক্ষের জালে বল জড়াতে পারেনি। সেই ম্যাচে লালিয়ানজুয়ালা ছাংতে গোল করেছিলেন। তারপর থেকে আন্তর্জাতিক ম্যাচে গোল নেই ভারতের। এদিন সিরিয়ার বিরুদ্ধে কার্যত ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল মানোলোর ভারত। ফিফা ক্রমতালিকায় ৯৩ নম্বরে থাকা সিরিয়ার বিরুদ্ধে ১২৪ নম্বরের ভারত সঙ্গে কতটা টক্কর হয়, তা দেখার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু খেলার শুরু থেকে হতাশই করে ভারত। তবে প্রথমার্ধের ভুল শুধরে দ্বিতীয়ার্ধে লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসোরা লড়াই করলেও তা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না।

খেলা শুরুর সাত মিনিটের মাথায় সিরিয়া এগিয়ে যায়। গোল করেন মহম্মদ আলসওয়াদ। এরপর ৭৬ মিনিটে ব্যবধান বাড়ান দালেহো। ০-২ পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টায় একের পর এক আক্রমণ তুলে আনেন লিস্টন, ছাংতে, এডমুন্ড, নাওরেম মহেশরা। কিন্তু সিরিয়ার রক্ষণব্যূহ ভাঙতে পারেননি তাঁরা। উল্টে প্রতিআক্রমণে উঠে খেলার সংযুক্ত সময়ে ৩-০ করে সিরিয়া। গোল করেন পাবলো।

আরও পড়ুন- প্যারিস প্যারালিম্পিক্সে দুরন্ত পারফরম্যান্স ভারতীয় অ্যাথলিটদের, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা নীরজের


Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...