Saturday, June 20, 2026

প্যারিস প্যারালিম্পিক্সে দুরন্ত পারফরম্যান্স ভারতীয় অ্যাথলিটদের, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা নীরজের

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে ২০২৪ প্যারিস প্যারালিনপিক্স। প্যারিস প্যারালিম্পিক্সে দুরন্ত পারফরম্যান্স করে ভারতীয় অ্যাথলিটরা। ঐতিহাসিক সাফল্য পেয়েছেন ক্রীড়াবিদরা। আগের সব রেকর্ড চুরমার করে দিয়েছেন ভারতের অ্যাথলিটরা। এবারই সবচেয়ে বেশি পদক জিতেছে ভারত। ঝুলিতে ঢুকেছে ২৯টি পদক। আর সেই সাফল্যে উচ্ছ্বসিত নীরজ চোপড়াও। সোশাল মিডিয়ায় ভারতের প্যারা অ্যাথলিটদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

নীরজ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ প্যারালিম্পিকে অসাধারণ পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া। প্রত্যেক প্রতিযোগী ও সাপোর্ট স্টাফদের ২৯টি পদকজয় ও নিজেদের সেরাটা দেওয়ার জন্য অভিনন্দন জানাই। ভারত তোমাদের নিয়ে গর্বিত।”

সদ্য শেষ হওয়া প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের ঘরে এসেছে মোট ২৯টি পদক। ৭ জন ভারতীয় অ্যাথলিট জিতেছেন সোনার পদক। এসেছে ৯ রুপো এবং ১৩ ব্রোঞ্জও। পদকের ক্রমতালিকাতে ১৮তম স্থানে রয়েছে ভারত।

আরও পড়ুন-ভারত-বাংলাদেশ সিরিজে কে এগিয়ে ? মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় 


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...