Saturday, June 20, 2026

মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে ভারতে আসবেন জেলেনস্কি! কী জানালেন ইউক্রেনের রাষ্ট্রদূত

Date:

Share post:

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে (Ukraine) শান্তির বার্তা নিয়ে অগাস্টেই গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেদেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে (Volodymyr Zelenskyy) জানিয়েছিলেন ভারতে আসার আমন্ত্রণ। সেই ডাকে সাড়া দিয়ে এবছরের শেষেই ভারতে (India) আসতে পারেন ইউক্রেনে প্রেসিডেন্ট। এবিষয়ে ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত আলেকজান্ডার পোলিশচুক জানান, জেলেনস্কির এদেশে আসার বিষয় নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী।হানাহানি, যুদ্ধ, মৃত্যুমিছিলে রক্তাক্ত ইউক্রেন-রাশিয়া। যুদ্ধ থামা তো দূরস্ত, ঝাঁঝ বাড়ছে সংঘাতের। সেই বারুদের গন্ধের মধ্যে শান্তির বার্তা নিয়ে অগাস্ট মাসে ইউক্রেনে যান ভারতের প্রধানমন্ত্রী। তবে, ২০১৯ সালের ৬ মে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরে একবারও ভারতে আসেননি জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। সেখানে গিয়ে তাঁকে দিল্লি আসার আমন্ত্রণ জানান মোদি। সূত্রের খবর, সোমবার ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত পোলিশচুক জানিয়েছেন, প্রেসিডেন্ট জেলেনস্কিকে ভারতের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানানোয় তাঁরা খুবই খুশি। প্রেসিডেন্টের এদেশে আসা নিয়ে খুবই আশাবাদী পোলিশচুক। এই বছরের শেষে জেলেনেস্কি দিল্লিতে আসতে পারেন বলে জানিয়ে ইউক্রেনীয় রাষ্ট্রদূত জানান, এটি দুদেশের সম্পর্ককে অন্য মাত্রায় নিয়ে যাবে। দুই রাষ্ট্রনেতার মধ্যে বিশ্ব শান্তির নিয়ে আলোচনা করতে পারবেন। পোলিশচুকের কথায়, “ভারতে আশার জন্য প্রেসিডেন্ট জেলেনস্কিও খুব আগ্রহী।”এর আগে রাশিয়া সফরে গিয়ে প্রেসিডেন্ট পুতিনকে আলিঙ্গন করায় মোদিকে তোপ দাগেন জেলেনস্কি। কিন্তু ইউক্রেন সফরের পরে ভারতের প্রধানমন্ত্রীর প্রতি সুর নরম ইউক্রেনের প্রেসিডেন্টের। যুদ্ধ বন্ধে অতীতের তিক্ততা ভুলে এখন মোদিই তাঁর ভরসা। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে মোদি-জেলেনস্কির আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুতিনের সঙ্গে মোদির সখ্যের কথা সকলের জানা। এই পরিস্থিতিতে মোদির পরামর্শ জেলেনস্কি কাজে আসবে বলে মনে করছে সকলে।










Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...