Saturday, June 20, 2026

বন্দে ভারতের বেলুন ফু.টো, ভরসা শেষে পুরোনো আমলের ইঞ্জিন!

Date:

Share post:

বড় বড় ঢাক বাজিয়ে প্রায় প্রতি মাসে একটি দুটি বন্দে ভারত উদ্বোধন করে চলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কোনও কোনওটিতে হাত লাগান খোদ নরেন্দ্র মোদি। এবার সেই বন্দে ভারতেরই ইঞ্জিন বিকল হওয়ায় চাঞ্চল্য ছড়ালো। কারণ ইঞ্জিন বিকল হওয়ার থেকেও বেশি ভাইরাল হল পুরোনো প্রযুক্তির ইঞ্জিনের সাহায্যে অত্যাধুনিক বন্দে ভারতকে টেনে নিয়ে যাওয়ার ভিডিও (ভাইরাল ভিডিও-র সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি)।

সোমবার সকালে দিল্লি থেকে বারাণসীগামী বন্দে ভারত এক্সপ্রেস উত্তরপ্রদেশের এটাওয়া জেলার ভর্তানা স্টেশনের কাছে বিকল হয়ে যায়। মোদি সরকারের রোল মডেল ট্রেনে নিয়ম অনুযায়ী গুরুত্বপূর্ণ টেকনিকাল কর্মী ট্রেনেই থাকে। তবে এদিন সেই কর্মীরাও এদিন মোদি-অশ্বিনীর মান রক্ষা করতে পারেননি। দীর্ঘক্ষণের চেষ্টাতেও ট্রেন না চলায় ৭৫০ যাত্রীর মধ্য়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী বন্দে ভারত থেকে নেমে নিজেদের মতো গন্তব্যের দিকে রওনা দেন।

এরপর পরিস্থিতি সামলাতে মাঠে নামানো হয় সাধারণ এক্সপ্রেস ট্রেন চালানোর সবুজ ইঞ্জিন। বিকল বন্দে ভারতের জন্য আটকে পড়ে শতাব্দী এক্সপ্রেস ও আরও একটি বন্দে ভারত। সকাল ৯টা নাগাদ বিকল হওয়া বন্দে ভারতকে উদ্ধার করতে সাড়ে দশটা নাগাদ পৌঁছায় বিকল্প ইঞ্জিন। পরে সেই ইঞ্জিনই ভর্তানা স্টেশন পর্যন্ত বন্দে ভারতকে টেনে নিয়ে যায়। পরে বেলা পৌনে তিনটে নাগাদ যাত্রীদের কানপুরে পাঠানোর ব্যবস্থা করা হয়।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...