Friday, June 19, 2026

GST Council Meeting: রাজ্যের দাবিতে সায় কেন্দ্রের! এবার কমতে চলেছে স্বাস্থ্য-জীবনবিমার জিএসটি

Date:

Share post:

তৃণমূলের দাবির কাছেই অবশেষে মাথা নত করতে বাধ্য হল কেন্দ্রের মোদি সরকার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনেই এবার কমতে চলেছে জীবনবিমা এবং স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি। সোমবার নয়াদিল্লিতে এই মর্মে সিদ্ধান্ত হয়েছে জিএসটি কাউন্সিলের বৈঠকে। তবে পূর্ববর্তী ধার্য করা ১৮ শতাংশ জিএসটি থেকে কত শতাংশ কমবে জিএসটি তা স্থির হবে মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে।

এদিনের বৈঠকে অনেক রাজ্যই দাবি জানিয়েছে বিমা এবং স্বাস্থ্যবিমায় জিএসটি ১৮ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হোক। রাজ্যের তরফে বৈঠকে উপস্থিত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি জানান, সাধারণ মানুষের স্বার্থেই পুরো মকুব করা হোক জিএসটি। নভেম্বরে হবে পরবর্তী জিএসটি কাউন্সিল বৈঠক৷ তার আগেই বৃহত্তর মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে তৈরি হয়ে যাবে বিমা এবং স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের রূপরেখা।

তাত্‍পর্যপূর্ণ হল, বিমা এবং স্বাস্থ্য বিমার উপর থেকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে ১৮ শতাংশ জিএসটি, সোমবার নয়াদিল্লিতে জিএসটি কাউন্সিল বৈঠকে এই মর্মেই সোচ্চার হয়েছেন রাজ্যের অর্থ প্রতি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর এই দাবির সঙ্গে একমত দেশের সব রাজ্যের অর্থ মন্ত্রীরা। সূত্রের দাবি, বিজেপি শাসিত গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সায়ন্ত জিএসটি কাউন্সিল বৈঠকে উঠে দাঁড়িয়ে খোলাখুলি সমর্থন জানান চন্দ্রিমা ভট্টাচার্যকে৷ দেশের সাধারণ নাগরিকদের ৩০ শতাংশের বেশি লোকের কোনও স্বাস্থ্য বিমাই নেই, নীতি আয়োগের রিপোর্টে জানানো হয়েছে এই তথ্য৷ তারপরে কি ভাবে কেন্দ্রীয় সরকার বিমা এবং স্বাস্থ্য বিমার উপরে ১৮ শতাংশ জিএসটি লাগু করছে ? প্রশ্ন তোলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ তাঁর সুরে সুর মিলিয়েই কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হন অন্যান্য রাজ্যের অর্থ মন্ত্রীরা৷ এর পরেই সিদ্ধান্ত হয় বিমা এবং স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি কমানোর। বৈঠকের পর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ‘এদিনের বৈঠকে জয় হয়েছে আমাদের নীতির। সাধারণ মানুষের উপর থেকে জিএসটির বোঝা কমাতে হবে বলে দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দাবিই আমি তুলে ধরেছি বৈঠকে। আমাকে সমর্থন করেছে বিজেপি শাসিত রাজ্যও। পরিস্থিতির চাপে নতিস্বীকার করতে বাধ্য হয়েছে মোদি সরকার। এখন কত শতাংশ কমানো হবে জিএসটি, তা স্থির করবে বৃহত্তর মন্ত্রী গোষ্ঠী।

আরও পড়ুন- বন্দে ভারতের বেলুন ফু.টো, ভরসা শেষে পুরোনো আমলের ইঞ্জিন!

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...