Friday, June 26, 2026

ফের বিজেপি নেতা-পুত্রের কীর্তি! নাগপুরে অডি নিয়ে একাধিক গাড়িতে ধাক্কা দিয়ে চম্পট

Date:

Share post:

ফের বিজেপি নেতার গুণধর পুত্রের কীর্তি প্রকাশ্যে। রবিবার গভীর রাতে মহারাষ্ট্রের (Maharashtra) বিজেপির (BJP) রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের পুত্রের গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত একাধিক গাড়ি। ঘটনার পরেই পলাতক নেতা পুত্র-সহ সঙ্গীরা। নেতাপুত্রের কীর্তিতে প্রশ্নের মুখে আমজনতার নিরাপত্তা।পুলিশ সূত্রে খবর, রবিবার রাত একটা নাগপুরের (Nagpur) রামদাসপথ এলাকায় তিন রাস্তার মোড়ে বিজেপি নেতার পুত্র সঙ্কেত বাওয়ালকুলের অডি গাড়ি ধাক্কা মারে আরেকটি গাড়িতে। পর পর বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ। সেই সময় গাড়িতে বিজেপি নেতার পুত্র, তাঁর বন্ধুরা এবং চালক মিলিয়ে মোট পাঁচজন ছিলেন। নেতা পুত্র সঙ্কেত-সহ বাকিরা একটি পানশালা থেকে ফিরছিলেন। মত্ত অবস্থায় ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। যদিও ঘটনার পর সঙ্কেত-সহ তিনজন পালিয়ে যান। বাকি দু’জনকে ধরে ফেলে ক্ষতিগ্রস্ত গাড়ির চালক। তাঁদের স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে।ঘটনার তদন্তে নেমে নাগপুরের (Nagpur) পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, সঙ্কেত-সহ তাঁর ৩ বন্ধু পালিয়ে গিয়েছেন। গাড়ির চালক অর্জুন হাওড়ে ও রনিত চিত্তামওয়াড়কে গ্রেফতার করা হয়েছিল, তাঁদের দুজনকে জামিনও দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। এদিকে ঘটনার জেরে শোরগোল শুরু হয়েছে এলাকায়। শাসকদলের নেতার কাণ্ডে সরব বিরোধীরা।










Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...