Friday, June 26, 2026

২০২৫ আইপিএল-এর আগে নিলামে সবার চোখ থাকবে রোহিতের দিকে, মত পাঠানের

Date:

Share post:

২০২৫ আইপিএল-এর আগে বসতে চলেছে বড় নিলাম। বহু ক্রিকেটারের বদল হতে চলেছে তাদের দল। আর এই নিলামে নাকি সব থেকে নজর থাকবে এক ক্রিকেটারের দিকে। তিনি আর কেউ নন, তিনি হলেন রোহিত শর্মা। এমনটাই মত ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের। তাঁর মতে নিলামে রোহিতকে নিয়ে কাড়াকাড়ি হবে।

এই নিয়ে পাঠান বলেন, “এবারের নিলামে যুদ্ধ হবে। যুদ্ধ। রোহিতকে দলে নেওয়া মানে অতিরিক্ত প্রাপ্তি। সব স্তরে নেতৃত্বের বিশাল অভিজ্ঞতা। সব দলই ওর মতো অধিনায়ককে পেতে চাইবে। রোহিত দলে থাকা মানে একজন সফল ভারতীয় অধিনায়ককে পাওয়া। তাছাড়া ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মও ভাল ভাবে ব্যবহার করতে পারবে। বিদেশি অধিনায়ক হলে ফ্র্যাঞ্চাইজিগুলি তাকে প্রথম একাদশে রাখতে বাধ্য হবে। ভাল ফর্মে না থাকলেও খেলাতে বাধ্য হবে।”

এখানেই না থেমে পাঠান বলেন, “ ব্যাট হাতে রোহিত কী করতে পারে আমরা সকলে জানি। তাই নিলামে সকলের চোখ রোহিতের দিকে থাকবেই। সবাই জানে, রোহিত ফিট থাকলে আগ্রাসী ব্যাটিংই করবে।”

২০২৩ আইপিএলের আগে মুম্বই ইন্ডিয়ান্স দলে ঘটে বড় বদল।। রোহিতকে সরিয়ে অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। এরপর বেশ বিতর্ক হয়। দল ভালো পারফরম্যান্সও করতে পারেনি । তখই মনে করা হচ্ছিল দল ছাড়াতে পারেন রোহিত। আর সূত্রের খবর, মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ সম্ভবত ভারতীয় দলের অধিনায়ককে ছেড়ে দেবেন।

আরও পড়ুন- বড় সিদ্ধান্ত, চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার, শাস্তি ইস্টবেঙ্গলকে


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...