Tuesday, June 23, 2026

বড় সিদ্ধান্ত, চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার, শাস্তি ইস্টবেঙ্গলকে

Date:

Share post:

অবশেষে আনোয়ার আলি ইস্যু নিয়ে এল বড় সিধান্ত । সিদ্ধান্ত জানিয়ে দিল এআইএফএফ প্লেয়ার স্টেটাস কমিটি। চার মাসের জন্য নির্বাসিত ইস্টবেঙ্গল এএফসির নতুন ডিফেন্ডার। যার ফলে আইএসএল-এর প্রথম লেগে আনোয়ারকে পাবে না লাল-হলুদ ক্লাব । সঙ্গে করা করা হয়েছে মোটা অঙ্কের জরিমানাও। ক্ষতিপূরন দিতে হবে আনোয়ারকে। শাস্তির মুখে লাল-হলুদও। শাস্তির মুখে দিল্লি এফসিও। আগামী দু’টি ট্রান্সফার উইন্ডোয় কোনও ফুটবলার সই করাতে পারবে না ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি।

 

এআইএফএফ প্লেয়ার স্টেটাস কমিটি সিদ্ধান্ত অনুযায়ী, আনোয়ারের চার মাসের ব্যানের পাশাপাশি আইএসএল শুরুর মুখে বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। তাদের দু’টি ট্রান্সফার উইন্ডো ব্যান হল। এই ধরনের শাস্তিকে নজীরবিহীন বলেই মনে করছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। একই শাস্তি পেয়েছে দিল্লি এফসি-ও। শুধু তাই বড় অঙ্কের আর্থিক জরিমানাও দিতে হবে তাদের। ইস্টবেঙ্গল এবং আনোয়ার, দিল্লি এফসিকে মিলিত ভাবে ১২ কোটি ৯০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। যা দিত হবে মোহনবাগানকে। যা সত্যি ভারতীয় ফুটবলের নিরিখে বিরাট অঙ্কের জরিমানা। শাস্তি হতে চলেছে ধরে নিয়ে কিছুদিন আগেই এর বিরুদ্ধে আপিল করার ইঙ্গিত দিয়ে রেখেছিল ইস্টবেঙ্গল। এবার সেই আপিল তারা করেন কিনা সেটাই এখন দেখার।

আইএসএল শুরু হতে এক সপ্তাহও বাকি নেই। এর মধ্যে ৪ মাসের ব্যান হওয়ার অর্থ ফেব্রুয়ারি মাস অবধি খেলতে না পারা। ইস্টবেঙ্গল যদি প্লে অফে যেতে পারে তাহলে খেলার সুযোগ আসতে পারে ভারতীয় দলের ডিফেন্ডারের সামনে। আর তা না হলে, এ মরশুমে আর খেলাই হবে না আনোয়ারের।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...