Tuesday, June 23, 2026

বাইপাসে চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগ! হাতেনাতে পাকড়াও যুবক 

Date:

Share post:

আর জি কর কাণ্ডের জেরে যখন নারী সুরক্ষার দাবি নিয়ে সরব হয়েছেন সাধারণ মানুষ, তখন খাস কলকাতার বুকে চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগ (Woman molestation in running bus)। মঙ্গলবার সকালে জমজমাট রুবি মোড়ের (Ruby Crossing) কাছে বাইপাসে এক তরুণীকে শারীরিকভাবে হেনস্থা (Physically Assaulted) করা হয় বলে অভিযোগ ওঠে। হাতেনাতে সেই ব্যক্তিকে পাকড়াও করে গণধোলাই দেন বাসযাত্রীসহ স্থানীয়রা। কর্তব্যরত ট্রাফিক পুলিশের সহায়তায় কসবা থানায় (Kasba Police Station)অভিযোগ দায়ের করেন তরুণী। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

হেনস্থার শিকার হওয়া ওই তরুণী জানান, রুবি থেকে তিনি বাসে ওঠেন ফুলবাগান যাবেন বলে। চলন্ত বাসে আচমকাই তাঁর সঙ্গে কেউ অশালীন আচরণ করছেন বলে টের পান। তরুণী চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখনই বাসযাত্রীরা তাকে ধরে ফেলেন, শুরু হয় গণধোলাই। এই ঘটনার পর থেকে স্বাভাবিকভাবে আতঙ্কিত তরুণী। এফআইআর দায়ের করেছে কসবা থানার পুলিশ।


Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...