Thursday, June 11, 2026

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ মামলায় ২৬ হাজার চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন শিক্ষাকর্মীরা। মঙ্গলবার বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেই শুনানি ফের পিছিয়ে গেল বলে জানা যাচ্ছে। আগামী ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয়। ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মী চাকরি চলে যায়। চাকরিহারারা এরপর দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন। গত ৭ মে সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের উপর অন্তর্ভুক্তির ছবিটা বেশ জারি করে। এই মামলায় সব পক্ষকে তাদের বক্তব্য হলফনামা দিয়ে জানাতে বলেছিল আদালত। এসএসসি (SSC) জানিয়েছে যোগ্য- অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব। আজ সেই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যাওয়ায় কিছুটা হলেও ক্ষুব্ধ চাকরিহারা শিক্ষাকর্মীরা।


Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...