Friday, May 15, 2026

ভারতীয় টেবিল টেনিসের ‘দ্রোণাচার্য’ আর নেই! প্রয়াত কোচ জয়ন্ত পুশিলাল

Date:

Share post:

বাংলা তথা ভারতীয় টেবিল টেনিসের জগতে শোকের ছায়া। চলে গেলেন কোচ জয়ন্ত পুশিলাল (TT Coach Jayanta Pushilal)। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন, বাড়ছিল শারীরিক সমস্যায়। মঙ্গলবার রাতে তাঁর নারকেলডাঙ্গার বাড়িতেই লড়াই শেষ ৬৩ বছরের স্পোর্টসম্যানের। বঙ্গ টিটি-র ‘বোটনদা’ চলে যাওয়ায় শোকের ছায়া টেবিল টেনিসের দুনিয়ায়।

জয়ন্ত দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যায় ভুক্তিভক্তি মানসিকভাবে অস্থির হয়ে পড়েছিলেন। নারকেলডাঙ্গার টেবিল টেনিস ক্লাবে তাঁর কোচিংয়ের হাত ধরেই উঠে এসেছেন এশিয়ান গেমসে (Asian Games) পদকজয়ী মৌমা দাস, প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন অরূপ বসাক, প্রাপ্তি সেন, অনিন্দিতা চক্রবর্তীর মতো একঝাঁক তারকা। রাজ্যে প্যাডলার তৈরির করার সঙ্গে কোচিং করিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাতেও। তাঁকে সম্মানিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ‘দ্রোণাচার্য’ সম্মান পেয়েছিলেন।কিংবদন্তি কোচের প্রয়াণে শোক প্রকাশ করেন রাজ্য টিটি সংস্থার সচিব শর্মি সেনগুপ্ত, জাতীয় কোচ সৌরভ চক্রবর্তীরা।


Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...