Wednesday, May 13, 2026

একাধিক শর্তে নিয়োগ মামলায় জামিন মানিককে

Date:

Share post:

নিয়োগ মামলায় অবশেষে জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ এই জামিন দেয়। তবে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে মানিককে।প্রাথমিকে নিয়োগ মামলায় ২০২২ সালে ED-র হাতে গ্রেফতার হন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। এরপর একাধিকবার জামিনের আবেদন করলেও, জামিন মেলেনি। শুনানি চলাকালীন আদালতে মানিক সম্প্রতি কান্নায় ভেঙে পড়েন। অবশেষ ২৩ মাস পর জেলমুক্তি। ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন করেছিলেন মানিক। অবশেষে বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদন মেনে নিল কলকাতা হাই কোর্ট।পলাশিপাড়ার বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিককে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। হাই কোর্টের তরফ থেকে শর্ত হিসাবে বলা হয়েছে,
• এলাকা ছাড়তে পারবেন না মানিক। তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারবেন না
• নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে।
• তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে
• কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা যোগাযোগের চেষ্টা করা যাবে না
• কোনও সাক্ষীর উপরে প্রভাব খাটানো বা হুমকি দেওয়া যাবে না

নিয়োগ মামলায় মানিক ভট্টাচার্যের পাশাপাশি স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র শৌভিকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে হাইকোর্টের তরফ থেকে তাঁর শতরূপাকে জামিন দেওয়া হয়। অন্যদিকে, মানিক পুত্রের জামিন হয় সুপ্রিম কোর্টে। এরপর জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন মানিক। তবে সে সময় জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। অবশেষে ২৩ মাস পর মিলল জামিন।










Related articles

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...