Friday, March 13, 2026

ডিমের বদলে ইলিশের আবদার, সৌজন্য দেখাবে বাংলাদেশ?

Date:

Share post:

ওপার বাংলার অস্থির পরিস্থিতির পরে ভারত-বাংলাদেশের সৌজন্যের ছবিটাও খানিকটা বদলেছে। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ এখনও চোখে পড়েনি বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের তরফে। কিন্তু সাহায্যের হাত এখনও খোলা রেখেছে দিল্লি। ভারত থেকে ইতিমধ্যেই ২ লক্ষের বেশি ডিম পাঠানো হয়েছে ওপার বাংলায়। পাশাপাশি আরও ৪৭ লক্ষ ডিম আমদানি করতে চলেছে ঢাকা। কার্যত সেই কারণে এবার বাংলাদেশকে চিঠি দিয়েছেন কলকাতার ব্যবসায়ীরা। যেখানে ডিমের পরিবর্তে দাবি করা হয়েছে ইলিশের।

পুজোর মরশুমে এপার বাংলার জন্য ওপার বাংলার তরফ থেকে পাঠানো বিশেষ উপহার ইলিশ। হাসিনার আমলে সৌজন্যের ইলিশ বিনিময় প্রায় রীতি হয়ে দাঁড়িয়েছিল। এবছর সেই রীতিতেই পড়তে চলেছে ছেদ। ইলিশ পাঠানো হবে না বলেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ। এদিকে ভারতের তরফ থেকে ডিম পাঠানো হতেই বাংলাদেশে চিঠি দিয়েছেন কলকাতার ব্যবসায়ী সংগঠন। চিঠিতে লেখা হয়েছে, ‘ইলিশ নিয়ে ঢাকার সবুজ সংকেত না পেলেও আমরা বাংলাদেশে ডিম তো পাঠাচ্ছি।’ ঢাকায় ডিমের রপ্তানিকারক সংস্থা হল কলকাতার শ্রীলক্ষ্মী এন্টারপ্রাইজ।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই ইলিশ নিয়ে দুই বাংলার মধ্যে চলছে চাপানোতর। দুর্গাপুজোতে বাংলাদেশের ইলিশ আলাদা মাত্রা এনে দেয় উৎসবের দিনগুলিতে। এবার তাই দুর্গাপুজো উপলক্ষ্যে ইলিশ পাঠাতে বাংলাদেশের কাছে চিঠি পাঠিয়েছে ভারতের ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন। এখন দেখার ‘প্রয়োজনীয় ডিমের’ বদলে ‘সৌজন্যের ইলিশ’ বাড়ায় কিনা হাসিনাহীন বাংলাদেশ।

spot_img

Related articles

পড়ুয়াদের স্বাস্থ্য ভালো রাখতে টাকি হাউজে আয়োজিত ‘স্পাইন অ্যাওয়ার্নেস ক্যাম্প ২০২৬’

বর্তমান সময়ে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা বাড়ছে। শরীরের গঠনভঙ্গি সঠিক না হওয়ার কারণে একাধিক রোগ বাসা...

গ্যাস সংকটের আঁচ ময়দানে, বন্ধের মুখে একাধিক ক্লাব ক্যান্টিন! 

জ্বালানি সংকটে বিধ্বস্ত দেশ। রাজ্যে সরাসরি প্রভাব পড়েছে। হোটেল-রেস্তোরাঁ -হাসপাতাল- মন্দিরের পর এবার গ্যাস সংকটের আঁচ ময়দানে। এলপিজি...

ঋতুকালীন ছুটি হলে চাকরি পাবে না মহিলারা! মন্তব্য করে আবেদন খারিজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির

ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক হলে চাকরি পাবে না মহিলারা। ঋতুকালীন সময় এবার থেকে সরকারি ছুটি মিলবে কি না তা...

সঙ্কট তৈরি করে রাজ্যকে কালো বাজারি রুখতে নির্দেশ কেন্দ্রের

পশ্চিম এশিয়ায় ইরান-ইজরায়েল যুদ্ধের (Iran Israel War Impact) জেরে রান্নার গ্যাসের সঙ্কট দেখা দিয়েছে। এই আবহে সিলিন্ডার (LPG...