Thursday, June 18, 2026

আরজি করে বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগে সরব পরিজনরা

Date:

Share post:

এক রোগীর মৃত্যুর ঘটনায় রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে তৈরি হওয়া ‘অচলাবস্থা’কেই দায়ী করল মৃতের পরিবার। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণে তাদের ছেলের চিকিৎসা হয়নি বলে অভিযোগ তুললেন মৃতের বাবা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর ২৪-এর নন্দ বিশ্বাসকে চারদিন আগে আরজ কর হাসপাতালে ভর্তি করা হয়।মৃতের বাবা যতীন বিশ্বাস বলেন, ছেলের খুব জ্বর হয়েছিল। বনগাঁ থেকে চারদিন আগে এখানে ভর্তি করি।এভাবে মারা যাবে ভাবতে পারিনি।

তার অভিযোগ, চারদিন ধরে শুধুমাত্র বেডে ফেলা রাখা হয়েছিল। কোনও চিকিৎসাই করা হয়নি। স্যালাইন দিতেও রাজি হননি নার্সরা।বারবার আমরা ডাক্তারবাবুকে অনুরোধ করেছি।তিনি স্যালাইন দিতে বলছেন, কিন্তু নার্সরা রাজি হননি।আজ সকালে এসে শুনলাম ছেলে মারা গিয়েছে।তাদের পরিজনদের প্রশ্ন, এইভাবে যদি বেঘোরে মরে যেতে হয়, তাহলে হাসপাতাল ভর্তি নিল কেন? জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য আজকে হাসপাতালের এই অবস্থা।চিকিৎসককে জিজ্ঞাসা করায়, তিনি স্পষ্ট জানিয়ে দেন, যেকজন সিনিয়র কাজ করছেন, তাদের পক্ষে সবার দিকে নজর দেওয়া সম্ভব নয়।যদিও হাসপাতালের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।











Related articles

শুক্রবার থেকে ঝড়-বৃষ্টি বাড়বে রাজ্যে, দুপুরের পর শহরে দুর্যোগের পূর্বাভাস!

মেঘ-রোদের লুকোচুরির মাঝেই শহর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। দুপুরের মধ্যেই আবহাওয়া বদলাবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather...

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...