Monday, May 11, 2026

ঝাড়গ্রামে পুলিশের মানবিক মুখ, প্রাণ ফিরে পেলেন দুর্ঘটনাগ্রস্ত জুনিয়র চিকিৎসক

Date:

Share post:

আরজি কর-কাণ্ডে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে আন্দোলন চলছে।ঠিক এর উলোটপুরাণ দেখা গেল ঝাড়গ্রামে। পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল এক জুনিয়র চিকিৎসকের। পুলিশের তৎপরতায় মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক সৃষ্টি এক্কা (৩০) এবং তাঁর পরিবার বেঁচে গেলেন এ যাত্রায়। শুধু তাই নয়, ঝাড়গ্রাম মেডিকেল কলেজে সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা। লোক কম থাকায় স্যালাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পুলিশ কর্মীকে।

জানা গিয়েছে, মেদিনীপুর মেডিকেল কলেজের পিডিয়াট্রিক্স বিভাগের ছাত্রী ডাঃ সৃষ্টি এক্কা। তার বাবা মা, বোন সহ সকলে বুধবার রাতে ছত্তিশগড় যাচ্ছিলেন। সেই সময় ঝাড়গ্রামের ফাঁসিতলা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর হঠাৎ করেই একটি মালবাহি ট্রাক ওই গাড়িটির পিছনে ধাক্কা মারে। সামনে থাকা আারেকটি গাড়িতে গিয়ে ধাক্কা মারে চিকিৎসকের গাড়িটি।দুমড়ে যাওয়া গাড়িতেই আটকে পড়েন মেদিনীপুর মেডিকেল কলেজের ওই ছাত্রী, তার বোন আশা এক্কা, মা কমলাবতী এক্কা, এবং তার বাবা।

দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে শত চেষ্টা করেও বার করা যায়নি তাদের। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার এসডিপিও সামিম বিশ্বাস, আইসি বিপ্লব কর্মকার সহ বিশাল পুলিশ বাহিনী। পাশপাশি আগেই ঘটনাস্থলে ছিলেন পার্শ্ববর্তী মানিকপাড়ার বিট অফিসার। পুলিশ দ্রুতদ নিজেদের উদ্যোগে গ্যাসকাটার নিয়ে এসে গাড়ি কেটে তাদের বের করার কাজ শুরু করে। তাদের উদ্ধারের পরে পুলিশ রওনা দেয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজের দিকে।ঝাড়গ্রাম মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পড়ে থাকতে হয়নি “এক্কা” পরিবারকে। আহতদের যে কোনওরকম সহায়তার জন্য ওখানেই দাঁড়িয়ে থাকে পুলিশের একটি টিম। যারা স্যালাইন ধরা থেকে ট্রলি ঠলে বেডে নিয়ে যাওয়া, পরিবারের লোকেদের খবর দেওয়া সবটাই তদারকি করেন।

আর একটি গাড়ির আহতদেরও উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। কোমরের নিচের অংশে গুরুতর জখম হন সৃষ্টি এক্কা। তার মা ও বোনের অবস্থাও সঙ্কটজনক। তার পরিবার তাদের মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তর করতে চাইলে, গভীর রাতে সেই পুলিশের সহযোগিতায় আহতদের পরিবারকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যায়। ঝাড়গ্রাম এমএসভিপি অনুরুপ পাখিরা বলেন, পুলিশ যেভাবে দ্রুততার সঙ্গে তাদের উদ্ধার করে নিয়ে এসেছে তাতে চিকিৎসা করার সুযোগ পাওয়া গিয়েছে।সঙ্গে সঙ্গে  চিকিৎসা পাওয়ায় আশঙ্কাজনক হলেও তারা এখন অনেকটাই বিপদমুক্ত।











Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...