Saturday, March 14, 2026

‘সময় শেষ’, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা জহরের

Date:

Share post:

১২ সেপ্টেম্বর রাজ্যসভার পদ থেকে পদত্যাগের বার্তা দিয়েছিলেন তৃণমূল সাংসদ জহর সরকার। সময় মেনে সেই মতোই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের হাতে নিজের পদত্যাগপত্র জমা দিলেন তিনি। আর জি করের ঘটনার পরে ব্যক্তিগতভাবে সাংসদ পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রাক্তন এই আমলা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করে সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানালেও রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তেই অনড় থাকেন  জহর সরকার।

বৃহস্পতিবার জগদীপ ধনকড়ের হাতে পদত্যাগপত্র জমা দেন তিনি। রাজ্যসভার চেয়ারম্যানকে সেই পদত্যাগপত্র গ্রহণ করার অনুরোধ জানান তিনি। সেই পদত্যাগপত্র ও তা জমা দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জহর সরকার।

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “আমার সময় শেষ। তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসাবে আমার পদত্যাগপত্র আমি আজ জমা দিলাম রাজ্যসভায় জগদীপ ধনকড়ের হাতে। এবার লিখতে ও বলতে স্বাধীন। স্বৈরতন্ত্র, মৌলবাদ, দুর্নীতির বিরুদ্ধে আমার স্বর শক্তিশালী করব।” সেই সঙ্গে জগদীপ ধনকড়ের সামনে বসে হাতের ঘড়ি দেখার অর্থবহ ছবিও দেন তিনি।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...