Saturday, June 20, 2026

মালিপাঁচঘড়ায় সাফাই কাজ চলাকালীন বিস্ফোরণ! রক্তাক্ত অবস্থায় উদ্ধার ২কর্মী

Date:

Share post:

হাওড়ার মালিপাঁচঘড়া (Malipanchghora, Howrah) এলাকায় ভয়াবহ বিস্ফোরণ! শুক্রবার বেলার দিকে বিকট শব্দে চমকে ওঠে এলাকাবাসী। হাওড়া চরাহা এলাকায় একটি বন্ধ কারখানার সামনে আবর্জনা তোলার সময়ে হঠাৎ বিস্ফোরণ (Blast in Garbage) ঘটে। গুরুতর জখম হন দুই সাফাই কর্মী। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সকাল সকাল বন্ধ কারখানার সামনে আবর্জনা পরিষ্কার করছিলেন কর্তব্যরত সাফাই কর্মীরা। ঠিক তখনই বিস্ফোরণ ঘটে। আহতদের চিকিৎসার জন্য ঘুসুড়ির টি এল জয়সোয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের অনুমান ওই আবর্জনার মধ্যে বোমা রাখা ছিল। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা জানতে তদন্ত শুরু হয়েছে।


Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...