Saturday, May 16, 2026

 শহরের নামী স্কুলের খুদে পড়ুয়ার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

শহরের এক খুদে স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে,  মধ্য কলকাতার নামী স্কুলে পড়ত চার বছর বয়সী এই পড়ুয়া।পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বাড়ি থেকে পুলকারে স্কুলের উদ্দেশে রওনা হয় ওই পড়ুয়া।গাড়ি থেকে নামতেই সে বমি করতে শুরু করে বলে জানিয়েছেন পুলকার চালক।দ্রুত তাকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই তালতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।

পরিবার ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সত্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। সূত্রের খবর, খুদে পড়ুয়া আগে থেকেই অসুস্থ ছিল। তারপরেও তাকে স্কুল পাঠিয়েছিলেন পরিবারের লোকেরা। ক্যালকাটা বয়েজ স্কুলে পড়ত মৃত পড়ুয়া।

প্রতিদিন সকালে পুলকারে পড়ুয়া স্কুলে যেত।। শুক্রবার সকালেও সে স্কুলে গিয়েছিল।পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে শিশুটি খানিক অসুস্থ ছিল।পুলকার থেকে নামার পরেই কেন আচমকা তার বমি শুরু হল, সেই বিষয়টি স্পষ্ট নয়। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।পুলকারে অন্য যে পড়ুয়ারা ছিল, তাদের সঙ্গেও কথা বলতে চায় পুলিশ। যোগাযোগ করা হচ্ছে পুলকারের চালকের সঙ্গেও। স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশের তরফে শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আচমকা এই মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার সহ পড়শিরা।











Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...