Tuesday, June 23, 2026

সংসদীয় স্থায়ী কমিটিতে কি তৃণমূলকে বঞ্চনা করা হবে?

Date:

Share post:

পশ্চিমবঙ্গকে দীর্ঘদিন ধরেই বঞ্চনা করে আসছে মোদি সরকার৷মনরেগা প্রকল্পের আওতায় ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রাপ্য ন্যায্য টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার৷এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দরবার করেও কোনও ফল হয়নি৷এই আবহে এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বঞ্চনার পরিকল্পনা করছে মোদি সরকার, এমনই দাবি করা হয়েছে নয়াদিল্লিতে সংসদীয় সূত্রে৷ আগামী সপ্তাহে কেন্দ্রীয় সরকার ঘোষণা করতে পারে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনস্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের নামের তালিকা৷

তৃতীয় মোদি সরকারের কার্যকালে এই প্রথম সংসদীয় স্থায়ী কমিটির নামের তালিকা জানানো হবে৷ তার আগে সরকার তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও প্রকার আলোচনা করেনি বলেই শুক্রবার দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান৷এই প্রসঙ্গে তাঁর সাফ যুক্তি, ‘এখন চার পাঁচজন সাংসদ সম্পন্ন সরকার ঘনিষ্ঠ রাজনৈতিক দলগুলিও বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ পেয়ে যাচ্ছে৷  বিজেপি সরকারের আমলে এটাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে৷রাজ্যসভা, লোকসভা মিলিয়ে আমাদের দলের সাংসদ সংখ্যা ৪১৷ এখন দেখতে হবে সরকারের তরফে আমাদের দলকে কোন কমিটির চেয়ারম্যানশিপ অফার করা হয়৷ আমরা কোনও পদের জন্য লালায়িত নই৷ যা দেবে নেবো৷

উল্লেখ্য, গত মাসের ২৭ তারিখে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান একটি চিঠি লিখেছিলেন রাজ্যসভার দলনেতা, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডাকে৷ কেন জুন মাসে সরকার গঠনের পরে তিন মাস অতিক্রান্ত হয়ে গেলেও বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনস্ত সংসদীয় স্থায়ী কমিটির গঠন করা হয়নি ? নাড্ডাকে লেখা চিঠিতে প্রশ্ন তুলেছিলেন ডেরেক ও ব্রায়ান৷ তারপরেও মোদি সরকার তৃণমূল কংগ্রেসের সংসদীয় নেতাদের ডেকে পাঠিয়ে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদ নিয়ে আলোচনার সৌজন্য দেখায়নি৷ এখানেই সরকারকে বিঁধছেন ডেরেক ও ব্রায়ান৷  মোদি সরকারের আমলে সংসদীয় রীতি নীতিকে জলাঞ্জলি দিয়ে অসংসদীয় রীতিকেই প্রাধান্য দেওয়া রেওয়াজ হয়ে উঠেছে, দাবি করেছেন ডেরেক৷











Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...