Tuesday, May 26, 2026

অবিরাম বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলা, দুর্যোগ কমবে না এখনই

Date:

Share post:

রাত থেকে একনাগাড়ে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে (Rain in South Bengal)। জলমগ্ন একাধিক এলাকা। দুর্যোগে বিপর্যস্ত নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগরদ্বীপসহ সুন্দরবনের বিস্তৃত এলাকা।আজ সকাল ৮টা পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ মানিকতলা ১৪ মিলিমিটার, দত্তবাগান ১৭ মিলিমিটার, ধাপা ২৮ তপসিয়া ৩৭, উল্টোডাঙ্গা ৩৮ কামডহরি (গড়িয়া) ৫৪, পাটুলি ৪৭,পামার ব্রিজ (শিয়ালদহ) ৩৮, ঠনঠনিয়া ১২,ট্যাংরা ৩৯ পাগলাডাঙ্গা ৩৫, বালিগঞ্জ ১৩, মোমিনপুর ২০, চেতলা ১৮,যোধপুর পার্ক ৪২, কালীঘাট ৩২, জোকা ১৬, বেহালা ২৬ মিমি। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙেছে, বাড়িতে জল ঢুকেছে, কাঁচা বাড়ির মাটির দেওয়াল ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্র। গভীর নিম্নচাপ পটুয়াখালী দিয়ে বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করেছে। বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূল থেকে এই গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসছে।

হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে বঙ্গোপসাগরে ৫৫ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইবে। মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং ঝাড়গ্রাম জেলাতে ঝড় বৃষ্টির দাপট বাড়ছে। পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন। কলকাতায় এখনও পর্যন্ত বড় কোনও জল জমার খবর নেই। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস যা সর্বোচ্চ ২৯ ডিগ্রি পর্যন্ত হতে পারে।


Related articles

বিশেষ বিশেষ সাংসদদের ডাকব: সমন্বয়ের বার্তা দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের ১ সাংসদ-৬ বিধায়ক

নজরে উন্নয়ন। শাসক-বিরোধী সব জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী...

সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে জুনে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্ত ঘিরে নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধে কেন্দ্রের 'ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট' নীতির বাস্তবায়ন প্রক্রিয়ার মাঝেই আগামী জুন মাসে বঙ্গসফরে আসতে...

ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে এগিয়ে Zee!

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা (FIFA World Cup Football 2026)শুরু হতে হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। এখনও পর্যন্ত ভারতে সবুজ...

অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ: প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম বুধবার নবান্ন থেকে প্রকাশ করা হবে। যতদিন অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হচ্ছে, ততদিন লক্ষ্মীর...