Wednesday, June 24, 2026

অভিনব উদ্যোগ! মিড-ডে মিলে খুদে পড়ুয়াদের পাতে রান্নাপুজোর হরেকরকম খাবার

Date:

Share post:

অভিনব উদ্যোগ নিল হাওড়ার একটি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। মিড-ডে মিলে খুদে পড়ুয়াদের পাতে দেওয়া হল রান্না পুজোর হরেকরকম খাবার। পড়ুয়ারা সবাই একসঙ্গে বসে মহানন্দে চেটেপুটে খেলেন দুপুরের ওই খাবার। হাওড়ার সিরাজবাটি চক্রের সোনামুই প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন অভিভাবক থেকে শুরু করে আমতা-১ নম্বর ব্লকের মিড-ডে মিল বিভাগের আধিকারিকরা।

গ্রামবাংলায় ভাদ্র মাসের শেষে রান্নাপুজো বা অরন্ধন উৎসব একটি জনপ্রিয় লোকাচার। সেই উদ্দেশেই শুক্রবার ওই স্কুলে পড়ুয়াদের মিড-ডে মিলে রান্নাপুজোর সময় যা-যা খাওয়া হয়, তা দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। প্রথামাফিক খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, মিক্সড সব্জির তরকারি, মাছ, আলু, কুমড়ো, বেগুন, পটল, ওল, নারকেল প্রভৃতি সব্জি ভাজা, নারকেল ও গুড়ের নারু, চালতার চাটনি। এত কিছুর আয়োজনে ছিলেন বিদ্যালয়ের দুই মিড ডে মিল কর্মী, বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবক, প্রধান শিক্ষক সুমন্ত সাউ-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। সকলে সকাল সাতটা থেকে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন। রান্না চলে প্রায় দুপুর ১টা পর্যন্ত। এরপর স্কুলের খুদে পড়ুয়ারা সবাই একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করেন। অভিভাবকরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, পড়ুয়ারা সবাই খুব আনন্দে মিড-ডে মিল খেল। সবাই বেজায় খুশি। স্কুলের প্রধান শিক্ষক সুমন্ত সাউ জানান, পড়ুয়াদের মধ্যে রান্নাপুজোর আনন্দ ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। অভিভাবকরাও আমাদের এই উদ্যোগে সর্বতোভাবে সাহায্য করেছেন।

আরও পড়ুন- ভিজো না-বৈঠক না করো চা খেয়ে যাও: বাড়ি থেকে বেরিয়ে এসে জুনিয়র ডাক্তারদের আর্জি মুখ্যমন্ত্রীর

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...