Saturday, April 4, 2026

যোগী রাজ্যে বহুতল ভেঙে ১০ জনের মৃত্যু! ধ্বংসস্তূপের নীচে আটকে একাধিক 

Date:

Share post:

উত্তরপ্রদেশের মিরাটে (Mitat, Uttarpradesh) বড় দুর্ঘটনা। শনিবার গভীর রাতে জাকির কলোনিতে চারতলা একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দ্রুত উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। পুলিশ (Uttarpradesh Police) এবং দমকলের পাশাপাশি পৌঁছে যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও। প্রাথমিক ভাবে জেলাশাসক শনিবার জানিয়েছিলেন, ১৪ জন ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন। কিন্তু রাত বাড়তি একের পর এক মৃত্যুর খবর আসতে থাকে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এক শিশু-সহ ১০ জনের দেহ উদ্ধার হয়েছে। রবিবার সকালে উদ্ধার করা হয়েছে পাঁচ জনকে। সকালেও জারি উদ্ধার কাজ।

কী কারনে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। যেহেতু উত্তরপ্রদেশে গত কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে, তাই প্রাকৃতিক দুর্যোগের জেরেই পুরনো বাড়ির ভিত আলগা হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বহুতলে কতজন বাসিন্দা ছিলেন এবং এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের নীচে কতজন আটকে আছেন তা স্পষ্ট নয়। তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...