Friday, May 15, 2026

বিচার কবে? প্রশ্ন তুলে ফের মিছিলে ডাক্তার থেকে আম জনতা

Date:

Share post:

আর জি করের নির্যাতিতার বিচারের দাবিতে সরব গোটা রাজ্য। ৩৫দিন আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকে সমর্থন রাজ্যের শাসকদলেরও। এই পরিস্থিতিতে রাজ্যের সাধারণ মানুষও সরব বিচারের দাবিতে।

৫ সেপ্টেম্বর, রবিবার মহা মিছিলের ডাক দিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। সল্টলেক সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত এই মিছিলে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি এদিন পা মেলালেন সিনিয়ার ডাক্তার ও সাধারণ মানুষ। এদিনের মিছিল থেকে বিভিন্ন স্লোগান, ছড়া, গানের মাধ্যমে আরজি কর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবি জানাতে থাকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।

স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভের রবিবার ষষ্ঠ দিন। শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে জোট কাটার পরিস্থিতি তৈরি হলেও শেষ মুহূর্তে তা ভেস্তে যায়। আর তারপর আজ ৫ দফা দাবি নিয়ে সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত মিছিলে হাঁটলেন জুনিয়র চিকিৎসক থেকে সাধারণ মানুষ।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...