Thursday, June 25, 2026

উৎসবের মরশুমে বাজার দর নিয়ন্ত্রণে জরুরি বৈঠকে রাজ্য সরকার

Date:

Share post:

উৎসবের মরশুম দরজায় কড়া নাড়ছে।‌শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর বাজার দর নিয়ন্ত্রণে রাখতে চাইছে রাজ্য সরকার। আগামিকাল, বিশ্বকর্মা পুজোর দিনে বাজারদর পর্যালোচনা করতে বৈঠক ডেকেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। এই বৈঠকে সংশ্লিষ্ট সমস্ত দফতরের মন্ত্রী, সচিব সহ শীর্ষ আধিকারিক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও টাস্ক কোর্সের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

সাম্প্রতিক দুর্যোগের জেরে ফসলের ক্ষতি হয়েছে কিনা এবং তার প্রভাব আগামী দিনে বাজারদরে পড়তে পারে কিনা সেটাও পর্যালোচনা করে দেখা হবে। খুচরো বাজারে পেঁয়াজ ৫৫-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কেন্দ্রীয় সরকার বিদেশে রপ্তানির উপর বিধিনিষেধ তুলে নেওয়ার ফলে বাজারে পেঁয়াজের দাম এতটা বেড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

ভিন রাজ্যে আলু পাঠানোর জন্য শর্তসাপেক্ষে ব্যবসায়ীদের অনুমতি দেওয়া হয়েছে। তার আগে ভিন রাজ্যে আলু পাঠানোয় নিষেধ ছিল। নবান্নের বৈঠকে রাজ্য সরকারের তরফে ব্যবসায়ীদের সংগঠনগুলিকে জানানো হয়, ভিন রাজ্যে পাঠানো হলেও রাজ্যের বাজারে যেন আলুর দাম না বাড়ে। ২ লক্ষ টন আলু পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে।

 

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...