Wednesday, May 13, 2026

জুনিয়র চিকিৎসকদের দীর্ঘ টালবাহানার পরে অবশেষে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে শুরু বৈঠক

Date:

Share post:

সদিচ্ছা নিয়ে বারবার চেষ্টা করে অবশেষে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের (Junior Doctor) আলোচনার টেবিলে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সোমবার, সন্ধেয় মুখ্যমন্ত্রীর কালীঘাটে বাড়িতে বৈঠকে যোগ দিলেন আন্দোলনরত চিকিৎসকরা।

সোমবার, জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) বৈঠকে ডাকেন মুখ্যসচিব মনোজ পন্থ। বিকেল ৫টার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠক। সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, বাংলার স্বার্থে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা হবে। তাঁর কথায়, দু-তরফের সদর্থক মনোভাব থাকলে সমস্যা মিটতে পারে। মঙ্গলবার, সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। তার আগে আরও একবার বৈঠক করে সমস্যার সমাধানের চেষ্টা করতে চান মুখ্যমন্ত্রী। তিনি জানান, তিলোত্তমা দ্রুত বিচার পাক এবং জুনিয়র ডাক্তাররা যাতে নিরাপদে কাজ করতে পারেন- দুটোই চান তিনি।মঙ্গলবারই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি। রাজ্য সরকারের তরফে বৈঠকে বসার জন্য এটাই শেষ চেষ্টা বলেও চিঠিতে জানিয়েছেন মুখ্যসচিব। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে এদিনের বৈঠকের লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং কিছুই করা হবে না। বৈঠক পাঁচটায় করার আর্জি জানিয়ে মুখ্যসচিব যে মেল করেছিলেন, তার চার ঘণ্টা পরে বৈঠকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা প্রফেশনাল স্টেনোগ্রাফার নিয়ে বৈঠকে যান। কারণ, বৈঠকের কার্যবিবরণী দুতরফেই লিখে দুপক্ষের সই করা হবে। সন্ধে ৬ টা বেজে ৩৫ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রীর মূল বাড়িতে ঢুকেছেন জুনিয়র ডাক্তাররা। ঢুকতে দেওয়া হয় ২ স্টেনোগ্রাফারকেও। এখন বৈঠকের নির্যাসের দিকে তাকিয়ে সবাই।










Related articles

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...