Wednesday, May 13, 2026

গাড়িতে লরির ধাক্কা! পুজো দিতে গিয়ে দুর্ঘটনার শিকার অভিনেত্রী মধুমিতা

Date:

Share post:

পুজো দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। একটি লরি এসে ধাক্কা মারে অভিনেত্রীর গাড়িতে। নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন তিনি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন। দুঘর্টনাস্থল থেকেই ফেসবুক লাইভে অভিনেত্রী জানালেন, ঠিক কী হয়েছিল তাঁর সঙ্গে। মধুমিতা জানিয়েছেন, ভগবানের কৃপায় প্রাণে বেঁচেছেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘আমি নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম। ড্রাইভারের পিছনের সিটে বসেছিলাম আমি। সেইসময় আচমকাই একটি লরি এসে গাড়িতে ধাক্কা মারে। যেদিকে ধাক্কা লাগে সেই দিকেই আমি বসেছিলাম।’ যদিও এই ঘটনায় অভিনেত্রী কোনও চোট পাননি। তবে গাড়ির যে অংশে ধাক্কা লেগেছে সেটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। অভিনেত্রী আরও বলেন, ‘ঘটনার পরই ওই লরির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁকে আটকানো হয়। শেষপর্যন্ত আমিও নেমে পড়ি গাড়ি থেকে। ভিডিও রেকর্ডিং করি মোবাইলে। এরপরই ঘটনাস্থলে পুলিশ আসে। তারপর অন্য একটি গাড়িতে করে আমি পুজো দিতে যাই। ভালো ভাবেই পুজো দিয়েছি। বিদ্যুৎবণ্টন সংস্থার গাড়ি ছিল সেটি।’ সব সময় সঙ্গে থাকার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন মধুমিতা।

আরও পড়ুন- জুনিয়র চিকিৎসকদের দীর্ঘ টালবাহানার পরে অবশেষে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে শুরু বৈঠক

 

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...