Wednesday, May 13, 2026

পুজোয় সিনেমা আসছে! প্রচারমুখী মিঠুনের নবান্ন অভিযানের ডাককে কটাক্ষ কুণালের

Date:

Share post:

আর জি করের বিচার চেয়ে যেখানে সরব খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে বারবার এই ইস্যুকে রাজনীতির হাতিয়ার করতে চেষ্টা করেছে বিরোধীরা। এই ইস্যুতে সামনে এলেই প্রচার, সেই ফর্মুলায় প্রচারের ময়দানে শেষ পাতে মিঠুন চক্রবর্তী। বিজেপির ধর্নামঞ্চ থেকে নবান্ন অভিযানের ডাক দিয়ে প্রচারের আলোয় থাকার চেষ্টা চালালেন এমএলএ ফাটাকেষ্ট। রাজ্যকে ফের অশান্ত করার মিঠুন চক্রবর্তীর চক্রান্তকে পাল্টা তোপ দাগলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।

আরজি কর ইস্যুতে বিজেপির ধর্না অবস্থানের শেষ দিন ডোরিনা ক্রসিংয়ের সভামঞ্চে সোমবার বিকেলে হাজির ছিলেন মিঠুন চক্রবর্তী। সেখান থেকে উস্কানিমূলকভাবে মিঠুন দাবি তোলেন, “আবার নবান্ন অভিযান হবে। আমি থাকব। এই অভিযান ব্রিজে গিয়ে থামবে না। ১৪ তলায় গিয়ে থামবে ৷ তৈরি থাকুন ৷ দিন এসে গিয়েছে, আত্মহুতি দিতে হতে পারে।” বিজেপির ছাত্র সমাজের ছাতার তলায় নবান্ন অভিযানের স্মৃতি আজও দগদগে। সেই জঙ্গিপনার ক্ষত এখনও বইছেন কত পুলিশ কর্মীরা। তার মধ্যেই নবান্ন অভিযানে আত্মাহুতির কথা বলে উস্কানি দিচ্ছেন বলে দাবি করেন কুণাল।

বিজেপি নেতাদের অবস্থান মঞ্চে নেতাদের দেখা মেলে না। মিঠুনের আগে সাংগঠনিকভাবেও কেউ আবার নবান্ন অভিযানের ডাক দেননি। তা সত্ত্বেও মিঠুন এই বার্তার পরে কুণালের দাবি, “বিজেপির মধ্যে প্রতিযোগিতা চলছে কোন নেতা কাকে টপকে যাবে। মিঠুন চক্রবর্তী আজ বলছেন রাজনীতিতে আছি, কাল বলবেন ছেড়ে দিলাম। এখন বলছেন নবান্ন অভিযান করে দেব। গণ্ডগোলের প্ররোচনা।”

সেই সঙ্গে নিছক এমএলএ ফাটাকেষ্টর প্রচারে থাকার চেষ্টা বলে কটাক্ষ করে কুণাল বলেন, “নির্ঘাত কোনও সিনেমা আসছে পুজোতে। প্রচারের আলোয় থাকতে চাইছে। একদম প্লট, একটু বড় কথা বলে দাও। একটু খবরে থাকো, সিনেমা আসছে মিঠুনদার।” সেই সঙ্গে ধর্ষকদের প্রশ্রয় দেওয়া বিজেপি সম্পর্কে তিনি বলেন, “যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক ঘটনা ঘটছে সেই বিজেপির মঞ্চ থেকে ন্যায় বিচার হতে পারে না। এমএলএ ফাটাকেষ্ট নাটক করছে।”

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...