Saturday, March 14, 2026

‘ধিক্কার!’ টালা থানার ওসিকে সিবিআই ‘বলি’ করায় সরব বাম কাউন্সিলর

Date:

Share post:

আর জি কর ধর্ষণ-খুনের মামলার তদন্ত সিবিআইয়ের হাতে যাওয়ার পর থেকে প্রায় একমাস সেই তদন্তে কোনও অগ্রগতি দেখাতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুপ্রিম কোর্টে দুটি শুনানির পরেও সিবিআইয়ের দিক থেকে রহস্যের জট না কাটায় শেষে টালা থানার ওসিকে গ্রেফতার করে তৃতীয় শুনানির আগে মুখ রক্ষার চেষ্টা করে তদন্তকারী সংস্থা। রাজ্যের শাসকদলের পক্ষ থেকে সিবিআইয়ের কোনও সমালোচনা করা না হলেও সরব হয়েছেন বাম কাউন্সিলর নন্দিতা রায়। সিবিআই তদন্তের বলি বলে তিনি টালা থানার ওসিকে উল্লেখ করেন। যদিও পরে দলীয় চাপে তিনি সেই বক্তব্য সোশ্যাল মিডিয়া থেকে তুলে দেন।

শনিবার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। সেই সঙ্গে গ্রেফতার হন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আদালতে অভিজিৎকে তথ্য প্রমাণ লোপাটের ষড়যন্তের সঙ্গে যুক্ত প্রমাণ করার চেষ্টা করে সিবিআই। তবে কলকাতা পুরসভার বাম কাউন্সিলর নন্দিতা রায় সিবিআইয়ের পদক্ষেপকে ধিক্কার জানালেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের উত্তরে। তিনি লেখেন, “জঘন্য! যেভাবে অভিজিৎকে বলি দেওয়া হল… ধিক্কার।”

সেই সঙ্গে এই অন্যায়ের প্রতিবাদ করা নিয়েও সরব হন তিনি। বামেদের পক্ষ থেকেও এভাবে অভিজিৎ মণ্ডলের গ্রেফতারি নিয়ে প্রতিবাদ না হওয়ারও সমালোচনার সুর শোনা যায় তাঁর গলায়। তিনি লেখেন, “আসলে মানুষ অন্যায়কে অন্যায় বলতে ভুলে গেছে, নিজেরা হাজারো অন্যায় করলেও।” এই বক্তব্য ছড়িয়ে পড়লে অবশ্য তিনি নিজের বক্তব্য মুছে ফেলেন।

spot_img

Related articles

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...