Sunday, June 7, 2026

রাজ্যের ৬ জায়গায় ইডি হানা, তল্লাশি চিকিৎসক সুদীপ্ত রায়ের ঠিকানায়

Date:

Share post:

মঙ্গলের সকাল সকাল শহর জুড়ে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সূত্রের খবর আর জি করের (RG Kar Medical College and Hospital) আর্থিক দুর্নীতি মামলার তদন্তে চিকিৎসক সুদীপ্ত রায়ের (Sudipta Roy) উত্তর কলকাতার ঠিকানায় অভিযান চালাচ্ছে তদন্তকারী দল। কেন্দ্রীয় বাহিনীকে (Central Force) সঙ্গে নিয়ে ডাক্তারের নার্সিংহোমেও পৌঁছে গেছেন গোয়েন্দারা।

আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে গত বৃহস্পতিবার সিঁথির মোড়ের কাছে বিটি রোডের ধারে সুদীপ্তর বাড়িতে হানা দিয়েছিল সিবিআইয়ের একটি তদন্তকারী দল। এদিন সকালে রাজ্যের হেল্‌থ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের প্রাক্তন সভাপতির উত্তর কলকাতার বাড়ি, দাদপুরের দাঁড়পুর গ্রামের বাংলোর পাশাপাশি বালিগঞ্জ সার্কুলার রোডে ব্যবসায়ী সন্দীপ জৈনর বাড়িতেও তল্লাশি অভিযানে ইডি।

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...