Wednesday, May 13, 2026

গুজরাটে বাংলার ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু! পুলিশি গাফিলতির অভিযোগে সরব পরিবার 

Date:

Share post:

মোদির রাজ্যে পড়তে যাওয়াই যেন কাল হল বীরভূমের সিউড়ির তরুণী পিয়া দাসের।গুজরাটের এক বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজে পড়তে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল ওই ছাত্রীর। যদিও অভিযোগ, কলেজের তরফে ১২ সেপ্টেম্বর ফোন করে আত্মহত্যার কথা জানানো হয় পরিবারকে।মৃতার পরিজনদের দাবি, তাদের মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে খুন করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারিতে হোটেল ম্যানেজম্যান্ট পড়তে গুজরাটে যান পিয়া। চলতি মাসেই তার প্রশিক্ষণ শেষ হওয়ার কথা। তবে  গত ১২ সেপ্টেম্বর হঠাৎ গুজরাটের ওই হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে ফোন আসে পরিবারের কাছে। সেই ফোনেই  মেয়ে আত্মহত্যা করেছে বলে জানানো হয়।‌এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে বলে মনে করছেন তারা।

গত সোমবার রাতে মৃতার দেহ বাড়িতে আসতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা। তাদের অভিযোগ, গুজরাট পুলিশ প্রশাসন কোনওভাবেই সাহায্য করেনি তাদের। পাশাপাশি গুজরাটের স্থানীয় পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন তারা।পরিবারের আরও অভিযোগ, শুধুমাত্র অস্বাভাবিক মৃত্যু বলে দায় এড়িয়েছে কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসন। এবিষয়ে মৃতার জামাইবাবু বলেন, ওখানে আমাদের কেউ কোনও সাহায্য করেননি। থানায় আমাদের কথা শুনতে চায়নি। এমনকি এফআইআর রুজুর আবেদনও গ্রাহ্য করেনি।











Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...