Wednesday, June 24, 2026

‘বুলডোজার জাস্টিস’ নিয়ে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের, পিছু হটতে হচ্ছে যোগী সরকারকে

Date:

Share post:

‘বুলডোজার জাস্টিস’ নিয়ে কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। আগামী ১ অক্টোবর পর্যন্ত বুলডোজারের চাকা গড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া গোটা দেশ জুড়ে বুলডোজার ব্যবহার করে কোনওরকম ভাঙনের কাজ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও বেআইনি নির্মাণ ভাঙার জন্য বুলডোজার চালানোর ক্ষেত্রে এই স্থগিতাদেশ থাকছে না বলে জানানো হয়েছে।

কোনও অপরাধের সঙ্গে যুক্ত থাকলেই বুলডোজার চালিয়ে অভিযুক্ত ব্যক্তির ঘরবাড়ি ভেঙে দেওয়ার প্রবণতা আটকাতে শীর্ষ আদালতে আবেদন করা হয়েছিল।মঙ্গলবার সেই মামলারই শুনানি হয় সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানি ১ অক্টোবর।গত ২ সেপ্টেম্বর এই মামলার শুনানিতে বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ প্রশ্ন তুলেছিলেন, কীভাবে কেউ শুধুমাত্র অভিযুক্ত বা অপরাধী হলে, তার বাড়ি ভেঙে ফেলা যায়? বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, এইভাবে বাড়ি ভাঙার আগে কিছু নির্দেশিকা অনুসরণ করা উচিত। একটি নির্দেশাবলী তৈরি করার প্রস্তাবও দেওয়া হয়েছিল আদালতের তরফে।

প্রসঙ্গত, বুলডোজার চালানোর এই নিয়ম চালু করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।এরপর, বিজেপি-শাসিত অন্যান্য রাজ্যগুলিও তার দেখানো পথ অনুসরণ করেছে। এমনকি, যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় নেই, সেই রাজ্যগুলিতেও বিজেপির প্রতিশ্রুতি ছিল যে ক্ষমতায় এলে অপরাধীদের বিরুদ্ধে বুলডোজার চলবে।দেশের শীর্ষ আদালতের এই রায়ে আপাতত বুলডোজার নিয়ে পিছু হটতে হচ্ছে যোগী সরকারকে।











 

Related articles

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...

কোহলির ফিটনেস নিয়ে কাটল ধোঁয়াশা, হার্দিককে নিয়ে বিরাট জল্পনা

বিরাট কোহলির (Virat Kohli) ফিটনেস নিয়ে ধোঁয়াশা কাটল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন কিং কোহলি। কয়েকদিন আগেই ইংল্যান্ডের...

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...