Sunday, May 24, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য রেকর্ড পুরস্কার মূল্য ঘোষণা আইসিসির

Date:

Share post:

সামনেই বসতে চলেছে মহিলা টি-২০ বিশ্বকাপের আসর। আর সেই টুর্নামেন্টের জন্য বড় রেকর্ড পুরস্কার মূল্য ঘোষণা করল আইসিসি। টি-২০ বিশ্বকাপের পুরস্কার মূল্য এক লাফে দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হল। জানা যাচ্ছে, আসন্ন মহিলা টি-২০ বিশ্বকাপে মোট ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ ডলার (প্রায় ৬৬ কোটি ৬৬ লাখ টাকা) পুরস্কার হিসাবে দেবে আইসিসি। মহিলাদের ক্রিকেটকে আকর্ষণীয় করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আইসিসির।

গতবারের চ্যাম্পিয়ন পুরস্কার মূল্য ছিল ১ মিলিয়ন ডলার বা প্রায় ৮ কোটি ২৩ লাখ টাকা। সেই জায়গায় এবারের চ্যাম্পিয়ন দল পাবে ২.৩৪ মিলিয়ন ডলার বা প্রায় ১৯ কোটি ৬০ লাখ টাকা। ফাইনালের পরাজিতেরা পাবে ১.১৭ মিলিয়ন ডলার বা প্রায় ৯ কোটি ৮০ লাখ টাকা। শুধু দুই ফাইনালিস্ট দলের জন্য নয়, মহিলাদের টি-২০ বিশ্বকাপের সব স্তরেই এবার পুরস্কার মূল্য বৃদ্ধি করেছে আইসিসি। সেমিফাইনালে পরাজিত দু’দল আগের বারের তিনগুণ বেশি আর্থিক পুরস্কার পাবে। দু’দলকেই দেওয়া হবে ৬ লাখ ৭৫ হাজার ডলার বা প্রায় ৫ কোটি ৬৫ লাখ টাকা। টি-২০ বিশ্বকাপে পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা দলগুলি পুরস্কার হিসাবে পাবে ২ লাখ ৭০ হাজার ডলার বা প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা করে। নবম এবং দশম স্থানে শেষ করা দুই দল পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা করে।গ্রুপ পর্বের ম্যাচে জয়ের জন্য গত বারের থেকে এ বার ৭৮ শতাংশ বেশি টাকা পাবে দলগুলি।

আরও পড়ুন- যুগরাজের গোলে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন ভারতীয় হকি দল


Related articles

‘অবৈধ নির্মাণ’ নোটিশে পুরসভার কাছে সময় চাইলেন অভিষেকের আইনজীবী 

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তির মূল্যায়ণ ও বাড়ির 'বেআইনি' অংশ ভাঙা নিয়ে কলকাতা...

UPSC পরীক্ষার কারণে রবিবাসরীয় মেট্রো সূচিতে বদল 

ইউপিএসসি পরীক্ষার (UPSC Exam) কারণে রবিবার সকাল থেকে নির্ধারিত সময়ের আগেই মেট্রো (Metro) চালু মহানগরীতে । সাধারণত রবিবার...

বৃষ্টি বিপর্যস্ত উত্তর সিকিম! বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা

দেশজুড়ে তাপপ্রবাহের সর্তকতার মাঝেই বৃষ্টি বিপর্যয়ে বিধ্বস্ত উত্তর সিকিম (Rain Disaster in North Sikkim)। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন...

হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা, নিশানায় ট্রাম্প!

হোয়াইট হাউসের (White House)সামনে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের হামলায় জখম পথ চলতি এক যুবক। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের...