Friday, February 20, 2026

রাজ্য দাবি মেনেছে, কাজে ফিরুন: আন্দোলনকে সমর্থন জানিয়েও জুনিয়র ডাক্তারদের বার্তা অভিষেকের

Date:

Share post:

প্রথম থেকেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন তৃণমূল (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু আন্দোলনের ৪০ দিনের মাথায় স্যোশাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে আন্দোলনকারীদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানালেন অভিষেক (Abhishek Banerjee)। তাঁর কথায়, রাজ্য দাবি মেনেছে। এখন কর্মবিরতি তুলে সরকারি কাজে সহযোগিতা করুন।

Since day one, I have supported the doctors in their concerns regarding safety and security, and I have always maintained that most of their concerns, barring a few, are valid, sensible and justified. As per the SC’s directions and the GoWB’s submission before the SC yesterday,…

এদিন নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন,
“প্রথমদিন থেকেই আমি নিরাপত্তার বিষয়ে ডাক্তারদের তাদের উদ্বেগের বিষয়ে সমর্থন করেছি। কয়েকটি বিষয় ছাড়া তাঁদের উদ্বেগের বেশিরভাগই বৈধ ও ন্যায্য। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে। রাজ্যে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিসিটিভি ক্যামেরা লাগানো এবং পরিকাঠামোগত উন্নয়ন-সহ নিরাপত্তার উন্নতির জন্য বেশিরভাগ ব্যবস্থাই চলছে। গতকাল সুপ্রিম কোর্টের সামনে রাজ্য সরকার দাবি করেছে যে ১৪ দিনে সব কাজ হয়ে যাবে।“অভিষেক লেখেন, “সরকার স্বাস্থ্য দফতর এবং কলকাতা পুলিশের কিছু উচ্চপদস্থ আধিকারিকদের বদলির জন্য তাঁদের দাবিকে সম্মান করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে যা বলেছেন, সেটা করেছেন।“

এর পরেই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহারের দাবি জানিয়ে অভিষেকে লেখেন, “সদিচ্ছার দেখিয়ে ডাক্তারদের এখন কর্মবিরতি তোলা করার কথা বিবেচনা করা উচিত এবং জনগণের সেবা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সহযোগিতা করা উচিত। এই পরিবর্তনগুলি অবিলম্বে কার্যকর করতে টাস্ক ফোর্সের উদ্যোগগুলিকে ত্বরান্বিত করা উচিত।“

তিলোত্তমার ধর্ষণ-খুনের দ্রুত বিচারের দাবিতে প্রথম থেকেই সরব অভিষেক। এদিনও তিনি লেখেন, “সবশেষে, সিবিআইকে অতি দ্রুত শাস্তি দিতে হবে, যাতে কোনও অপরাধী ছাড় না পায়। সিবিআই-এর রেকর্ড বলে, গত ১০ বছরে, তারা একটিও তদন্ত সম্পন্ন করতে পারেনি।”
সব শেষে তৃণমূল (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, ”JUSTICE DELAYED IS JUSTICE DENIED
#JusticeForRGKar”








spot_img

Related articles

গ্রাহকরা বাড়ি বসে সুবিধে পেলে সমস্যা কোথায়? ‘দুয়ারে রেশন’ মামলায় রাজ্যের পাশে সুপ্রিম কোর্টে

বাংলার মানুষের 'দুয়ারে রেশন' পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ২০২১ সালে চালু হয়েছে প্রকল্প। উপভোক্তাদের বাড়িতে রেশন...

রোহিত শেট্টির পর খুনের হুমকি রণবীরকে! ১০ কোটি দাবি করে ভয়েস নোট

রোহিত শেট্টিকে (Rohit Shetty) প্রাণে মারার হুমকির পরেই রণবীর সিংহও (Ranveer Singh) পেয়েছিলেন খুনের হুমকি! বেশ কিছুদিন আগেই...

মায়ানগরীতে রহস্যমৃত্যু, হৃত্বিক ঘনিষ্ঠ পরিচালকের পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য! 

নিজের বাড়িতে রহস্যমৃত্যু খ্যাতনামা পরিচালক এমএম বেগের (MM Baig Death)। তিনি বলিউড অভিনেতার হৃত্বিক রোশনের (Bollywood actor Hrithik...

অমানবিক দিল্লি! গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ল ৬ বছরের শিশু, সাহায্যে নেই সাড়া

রাজধানীর রাস্তায় গাড়ি দুর্ঘটনায় (Road Accident in Delhi) মৃত্যু হল ৬ বছরের নাবালিকার। রিকশায় চেপে ঠাকুরমার সঙ্গে যাচ্ছিল...