Thursday, June 25, 2026

সন্ধ্যায় বৈঠক নবান্নে, জুনিয়র ডাক্তারদের ইমেলের জবাবে জানালো রাজ্য

Date:

Share post:

নিজেদের দাবি-দাওয়া নিয়ে রাজ্যের মুখ্যসচিব-সহ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে চেয়ে বুধবার সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ জুনিয়র ডাক্তারদের (WBJDF) তরফে একটি মেইল করা হয়। জবাবে আজ সন্ধ্যে সাড়ে ছটায় বৈঠকে আসার আমন্ত্রণ জানিয়েছেন মনোজ পন্থ (Manoj Panth)। আলোচনায় থাকবেন মুখ্য সচিবসহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। নবান্ন (Nabanna) সভাঘরে এই বৈঠক হবে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে। WDJDF এর পাঠানো মেইলের উত্তরে মুখ্যসচিব স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, যে টাস্ক ফোর্স সংক্রান্ত পদক্ষেপের কথা মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন। সেই মতো হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করার কাজ চলছে। এই মুহূর্তে রাজ্যের বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং যেকোনও ধরনের সম্ভাব্য এমার্জেন্সির কথা মাথায় রেখে ডাক্তারদের দ্রুত কাজে ফেরার অনুরোধ করা হচ্ছে। এর পাশাপাশি এদিন মিটিং-এর জন্য ৩০ জনের প্রতিনিধি দলকে ৬:১৫ মিনিটের মধ্যে সভাঘরে উপস্থিত হওয়ার কথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে।

সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের ৯৯ শতাংশ দাবি মেনে নিয়েছিলেন। সেই মতো পদক্ষেপ করাও শুরু করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। এরপরেও কর্মবিরতি প্রত্যাহারের কোনও নামগন্ধ নেই জুনিয়র ডাক্তারদের মধ্যে। উল্টে নিজেদের নতুন দাবি নিয়ে এবার মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করতে চান বলে মঙ্গলবার রাতেই জানিয়েছিলেন আন্দোলনকারীরা। হাসপাতালে নিরাপত্তা নিশ্চিতকরণ থেকে থ্রেট কালচার বন্ধ করা, টাস্ক ফোর্স গঠনের নোটিশ জারি থেকে গণতান্ত্রিকভাবে ছাত্র সংগঠনের প্রতিনিধি নির্বাচন-সহ একাধিক দাবি নিয়ে বুধবার সন্ধ্যায় মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র ডাক্তার ফ্রন্টের প্রতিনিধিদের বৈঠকের ব্যাপারে সম্মতি জানিয়েছে নবান্ন। শোনা যাচ্ছে রাজ্যের তরফে ইমেইল পাওয়ার পর ফের জিবি বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন আন্দোলনকারীরা। অর্থাৎ নিজেদের মধ্যে দ্বিধা বিভক্ত জুনিয়র চিকিৎসকরা একের পর এক দাবি নিয়ে রাজ্য সরকারকে নানাভাবে ব্যতিব্যস্ত করার নীতিতে অনড়। কিন্তু কর্মবিরতি প্রত্যাহার নিয়ে কোন সদর্থক কথা শোনাতে পারছেন না তাঁরা। এই মুহূর্তে ডাক্তারদের এই আচরণ এবং কর্মকাণ্ডকে সমর্থন করতে পারছেন না অনেকেই।


Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...