৬০০ দিন হাসপাতালে: মুকুল-প্রয়াণে ফোন ‘সেনাপতির’, জানালেন ছেলে শুভ্রাংশু

দীর্ঘ রোগভোগের পরে প্রয়াত বঙ্গ রাজনীতির অন্যতম স্তম্ভ মুকুল রায়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুটা ফিকে হয়ে গেলেও পরিবারের কাছে তাঁর সুস্থ হয়ে ফিরে আসা যে গুরুত্বপূর্ণ ছিল, তাঁর প্রয়াণে স্পষ্ট জানালেন ছেলে শুভ্রাংশু রায় (Subhrangshu Roy)। সকালেই বেসরকারি হাসপাতালে তিনি পৌঁছে যান বাবাকে শেষ দেখা করতে। সেই সঙ্গে জানান, মুকুল রায়ের (Mukul Roy) দীর্ঘ রোগভোগের সময়ে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছেন তৃণমূল নেতৃত্ব। মৃত্যুতে ফোন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু খবর নেয়নি যে দলের জন্য তিনি বিধায়ক পদে, সেই বিজেপির নেতৃত্ব।
Sponsored

রবিবার রাত দেড়টা নাগাদ কলকাতার বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় মুকুল রায়ের। ছেলে শুভ্রাংশু জানান, তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। রাতে বড় হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেননি তিনি। ৬০০ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। প্রায় কোমা অবস্থায় ছিলেন। খুব কষ্ট পাচ্ছিলেন।
Sponsored

তিনি জানান, বাবা ছিলেন রাজনৈতিক অভিভাবক। রাজনৈতিক বন্ধুর মতো। যেটুকু যা শিখেছি সব বাবার কাছেই। জীবনের সব কঠিন সময়ে পাশে পেয়েছি বাবাকে। বড় বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন বার বার। এ যেন এক অদ্ভুত শূন্যতা।
Sponsored

Sponsored

তাঁর প্রয়াণে গ্রামাঞ্চল থেকে বহু অনুরাগী যোগাযোগ করেছেন রাত থেকে, জানালেন শুভ্রাংশু। মুকুল রায় যেভাবে একটা দীর্ঘ সময় ধরে জনসাধারণের পাশে দাঁড়িয়েছিলেন, তারই প্রতিফলন তাঁর প্রয়াণে। সেই সঙ্গে মৃত্যুর পরে যেভাবে তৃণমূলের পক্ষ থেকে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উল্লেখ করে শুভ্রাংশু (Subhrangshu Roy) জানান, তৃণমূলের যে সেনাপতি (Abhishek Banerjee) তিনি নিজেই ফোন করেছিলেন। তিনিই সব ব্যবস্থা করে দিচ্ছেন। তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা রোজ যোগাযোগ করতেন এবং তাঁরা খোঁজ খবর রাখতেন। অন্য দল থেকে কেউ যোগাযোগ করেননি। প্রথমদিকে সৌমিত্র খাঁ কয়েকদিন যোগাযোগ করেছিলেন। স্পষ্টতই শুভ্রাংশু যে বিজেপির নেতাদের উদ্দেশ্যেই এই কথা বলেছেন, তা তাঁর ক্ষোভকেও স্পষ্ট করে দেন।
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
