Friday, May 15, 2026

ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলাকে ডোবাচ্ছে: কেন্দ্রকে তোপ মমতার, দুর্গতদের দ্রুত ত্রাণ পৌঁছনোর নির্দেশ DM-SP-কে

Date:

Share post:

হুগলি, পশ্চিম মেদিনীপুরের পরে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া-সহ প্লাবিত এলাকা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনও একেবারে জলে নেমে দুর্গত এলাকায় পৌঁছন মুখ্যমন্ত্রী। রাজ্যের আপত্তি সত্ত্বেও বৃহস্পতিবার DVC নতুন করে জল ছাড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরিকল্পিত বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে তোপ দেগে গণআন্দোলনের ডাক দেন মমতা (Mamata Banerjee)। একই সঙ্গে দুর্গতদের ত্রাণের কোনও অভাব যেন না হয় সেদিকে জেলাশাসক-পুলিশ সুপারকে নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।ঘাটাল মতোই এদিন পাঁশকুড়াতেও জল নেমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সবাইকে নিরাপদ স্থানে যাওয়ার আর্জি জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ফের জল ছাড়ায় ডিভিসি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা। তিনি বলেন, “রাজ্যকে বিপদে ফেলতে ইচ্ছাকৃতভাবে এসব করা হচ্ছে। আর গোটা বিষয়ে কেন্দ্রীয় সরকার উদাসীন। বন্যার জন্য দায়ী ডিভিসি। ঝাড়খণ্ডকে বাঁচাতে পরিকল্পিতভাবে বাংলাকে ডোবাচ্ছে।“ বিস্ফোরক অভিযোগ মমতার।গত কয়েকদিনের টানা বৃ্ষ্টি এবং মাইথন-পাঞ্চেত জলাধার থেকে ছাড়া জলে হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডিভিসি-র বিরুদ্ধে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে ৪ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। আগে কখনও এত জল ছাড়া হয়নি। ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলাকে ডোবানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রীর।মুখ্যমন্ত্রী বলেন, “আজ নতুন করে জল ছেড়েছে DVC। দ্রুত এলাকা খালি করার নির্দেশ দিয়েছি জেলাশাসককে। যাঁদের ফসল নষ্ট হয়েছে তাঁদের শস্যবিমার টাকা দেওয়া হবে।“ দুর্গতদের ত্রাণের কোনও অভাব যেন না হয়। যাঁদের বাড়ি ভেঙেছে সেই তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিকল্পিত বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে তোপ দেগে গণআন্দোলনের ডাক দেন মমতা।








Related articles

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...