Thursday, May 14, 2026

ঘুসুড়িতে কাপড়ের গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক মৃত্যু ৪ শ্রমিকের!

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে হাওড়ার ঘুসুড়িতে কাপড়ের কারখানায় দুর্ঘটনা। সিলিং ভেঙে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হল ৪ শ্রমিকের। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে যায় পুরসভার কর্মী, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)।ঘটনাস্থলে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি (Prabin Tripathi) সহ হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) পদস্থ কর্তারা পৌঁছেছেন। ইতিমধ্যেই মৃত শ্রমিকদের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের পুরনো ওই গুদামের বারান্দায় প্রচুর মালপত্র জমা করে রাখা ছিল। এখানেই ঘুমিয়ে ছিলেন শ্রমিকরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবেই কারখানার সিলিং ভেঙে পড়ে।চারজন ধ্বংসস্তূপে চাপা পড়ে যান। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে খবর। মৃতেরা হলেন অমরনাথ কুমার (৪৩), মুকেশ রাম (৩২), ভোলা যাদব (৩৫), রাজু মাহাতো (৪১)। শেষ খবর পাওয়া অনুযায়ী এখনও চলছে উদ্ধার কাজ।


Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...