Thursday, June 4, 2026

তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের, অল্পের জন্য রক্ষা

Date:

Share post:

তৃণমূল নেতার উপর হামলা।হাওড়া জেলা সদর যুব তৃণমূল সভাপতি কৈলাশ মিশ্রের(kaiklash mishra) গাড়ি লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। বুধবার রাতে কালীঘাটে পুজো দিয়ে লিলুয়ায় বাড়ি ফেরার পথে জিটি রোডে উপর এই হামলা হয় বলে অভিযোগ। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তৃণমূল নেতা-সহ তার পরিবার। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল পরিবারকে নিয়ে কালীঘাটে(kalighat) পুজো দিতে গিয়েছিলেন তিনি। পুজো দিয়ে ফেরার সময় জিটি রোডে কৈলাশের গাড়ির পিছনের কাচ লক্ষ্য করে গুলি চলে। এই ঘটনায় গাড়ি মধ্যে বসে থাকা সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে অন্ধকারে কে বা কারা গুলি চালিয়েছে তা দেখা যায়নি। ইতিমধ্যে  কৈলাস মিশ্রের  অভিযোগের ভিত্তিতে  তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার এলাকার আশপাশের সিসি ক্যামেরার(cc camera) ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।ক্ষতিগ্রস্ত গাড়িটির ফরেনসিক পরীক্ষাও করানো হচ্ছে পুলিশ জানিয়েছে।

এবিষয়ে কৈলাস মিশ্র বলেন, গতকাল পুজো দিয়ে ফিরছিলাম। গাড়িতে তিন বছরের মেয়ে ও পরিবারের আরও কয়েকজন সদস্য ছিল। মাঝ রাস্তায় হঠাৎ কিছু একটা এসে গাড়ির কাচে লাগে। আমার অনুমান গুলি চলেছে। গাড়িতেও সেই দাগ আছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে বেলুড় থানার পুলিশ।









Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...